সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -০৯
বিভাগ -কবিতা
শিরোনাম -জ্যান্ত দুর্গা
কলমে -রঞ্জন মজুমদার
তাং -১৫ ---০৫ ---২০২০ ইং
জ্যান্ত দুর্গা
••••••••••••
শাঁখ বাজাও উলু দাও
মা দুর্গা আসবে ঘরে।
জ্যান্ত দুর্গা ধর্ষিত হয়
পথ প্রান্তরে।
উ…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -০৯
বিভাগ -কবিতা
শিরোনাম -জ্যান্ত দুর্গা
কলমে -রঞ্জন মজুমদার
তাং -১৫ ---০৫ ---২০২০ ইং
জ্যান্ত দুর্গা
••••••••••••
শাঁখ বাজাও উলু দাও
মা দুর্গা আসবে ঘরে।
জ্যান্ত দুর্গা ধর্ষিত হয়
পথ প্রান্তরে।
উপোস কর নিরামিষ খাও
অঞ্জলি দাও মায়ের চরণে।
বিবেক তুমার বাধেনা যে
জ্যান্ত দুর্গা পুরিয়ে মারনে।
ঢাক বাজাও নৃত্য কর
মায়ের আশিষ আশে।
চোখে কেন দূষণ তুমার
জ্যান্ত দুর্গা সর্বনাশে।
কারুকার্যে প্যান্ডল গড়
সোনায় গড় মাটির প্রতিমা।
ধর্ষণের পর পুরিয়ে মার
আমার জ্যান্ত দুর্গা।
আলোয় আলোয় সাজাও শহর
মায়ের আরাধনায় আলোর ঝলমলানি।
মাটির দুর্গা পুজা পাবে
বীভৎসতায় ভোগবে জ্যান্ত দুর্গার জীবনখানি।
ও তুই ভাবিস কীরে নরাধম
জন্মটা তুর জ্যান্ত দুর্গার গর্ভে।
জানত কী সে মায়ের গর্ভ
তুর কারনেই এমন মরা মরবে।
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
