Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সম্মাননা

সাপ্তাহিক সেরা কলম প্রতিযোগিতা
  বিষয় -- উন্মুক্ত
  বিভাগ- কবিতা     
 --------দাও সবুজ ভোর  ------           
 কলমে--     অনিন্দিতা রায়

 ঘুম আসে না চোখের পাতায়
 উদ্বেলিত মন--
 ভয় আর আতঙ্কের সাথে আজ সহবাস
 অনিশ্চয়তার চাদরে ঢাক…



সাপ্তাহিক সেরা কলম প্রতিযোগিতা
  বিষয় -- উন্মুক্ত
  বিভাগ- কবিতা     
 --------দাও সবুজ ভোর  ------           
 কলমে--     অনিন্দিতা রায়

 ঘুম আসে না চোখের পাতায়
 উদ্বেলিত মন--
 ভয় আর আতঙ্কের সাথে আজ সহবাস
 অনিশ্চয়তার চাদরে ঢাকা জীবন।

 আঁধারের মোড়কে  আগামী পথ,
 সে পথ বড়ো অস্পষ্ট
 বড়োই বন্ধুর---
 অথচ এই পথেই   
লক্ষ লক্ষ মানুষের স্বপ্নরথ উড়ান দিতো---

  মৃত্যু মিছিল বিশ্বকে দিয়েছে
  আজ অশনিসংকেত,
  ঘুমহীন হাজার হাজার চোখ
  আজ তুমি, আমি, আমরা সবাই  বিপন্ন
জীবন টা বড়ো এলোমেলো  আজ--
   হারিয়েছি কিছু চেনা নিয়ম,
   পুরোনো অভ্যেস ------

  তবু আমরা হারতে আসিনি
  একটা সবুজ, হতাশা মুক্ত, সাম্যের ভোর চাই।
   চলো ঐক্যের শপথ নিই
   টুটুক ভয়ার্ত কালো মেঘ--
   আমরাই ফিরিয়ে আনবো
   আমাদের মুক্তি!
   আমরা আবার হাঁটবো
   আমাদের জীবনের চেনা ছন্দে।।