ছুটি #
মৈত্রেয়ী #
অহরহ কি কবিতা য় থাকা যায়
ইতি টেনে দিই তাই
কবিতা তোমায় দিলাম ছুটি
দিলাম আজ বিদায়।
হাজারো কাজের ফাঁকে তোমায় একটু ছুঁয়ে থাকা
ব্যস্ত যাপন থেকে দূরে
একটু ভুলে থাকা।
তবু অস্থির মন ভাষা খুঁজে ফেরে, জীবনের কথা ভেবে
…
ছুটি #
মৈত্রেয়ী #
অহরহ কি কবিতা য় থাকা যায়
ইতি টেনে দিই তাই
কবিতা তোমায় দিলাম ছুটি
দিলাম আজ বিদায়।
হাজারো কাজের ফাঁকে তোমায় একটু ছুঁয়ে থাকা
ব্যস্ত যাপন থেকে দূরে
একটু ভুলে থাকা।
তবু অস্থির মন ভাষা খুঁজে ফেরে, জীবনের কথা ভেবে
কবিতা তোমায় দিলাম ছুটি
আজ থেকে অনুভবে।
বন্দি মনের কোনায় বসে
কতোটুকু লেখা যায়!
জীবনের রস শুষে নিয়ে যেতে
ভাবনারা চলে যায়।
আয়নায় দেখি একাকী রয়েছি
প্রতিবিম্ব হারিয়ে একি!
কবিতা তোমায় ছুটি দিতে গিয়ে
আজ আমি একাকী।
