সাপ্তাহিক প্রতিযোগিতা -১০
বিভাগ -গদ্য কবিতা
তারিখ -২২|৫|২০
সময়
সাইদীপা বসু
বিগত কালের হিসেব নিকেষ করে,
কিছুটা সময় কাটিয়ে দি বর্তমানে,
ভবিষ্যতটা মসৃণ করার ভাবনা আছে মগজে চিন্তনে।
বর্তমানকে নিয়ে ভাবার সময় নেই,
চরম দুর্বিপাকে পড়ে ব…
সাপ্তাহিক প্রতিযোগিতা -১০
বিভাগ -গদ্য কবিতা
তারিখ -২২|৫|২০
সময়
সাইদীপা বসু
বিগত কালের হিসেব নিকেষ করে,
কিছুটা সময় কাটিয়ে দি বর্তমানে,
ভবিষ্যতটা মসৃণ করার ভাবনা আছে মগজে চিন্তনে।
বর্তমানকে নিয়ে ভাবার সময় নেই,
চরম দুর্বিপাকে পড়ে বর্তমানকে নিয়ে চিন্তা ।
কঠিন সময় না এলে,
বর্তমানের চেয়ে ভবিষ্যত অনেক কাঙ্খিত অধ্যায় ,
অতীতের আড়ম্বর জীবনের সুগন্ধ মেখে
অতিবাহিত করি জীবনের বাকিটা ।
কালের যাত্রাপথে সময়ের নিত্য যাতায়াত,
সে আসে, আবার চলেও যায়।
কঠিন সময় মনের মধ্যে তোলপাড় ,
কালের গতিতে আসতে পারে ভালো সময়
নতুবা আরো কঠিনতর সময়......
সময়টাকে বাঁধার জন্য নেই যে কোনো রশি
মূল্য দিয়ে মাপ করার নেই কোনো মাপকাঠি।
ভবিষ্যতটা থাক না তোলা ভবিষ্যতের জন্য,
বর্তমানের হিসেব করি নিজের নিজের ছন্দে ।।
