Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব- ১০
বিভাগ- কবিতা
শিরোনাম -মহাপ্রলয়
কলমে-নন্দিতা কর্মকার
তারিখ -২১/০৫/২০২০


এখন গ্রীষ্মের সেই তেজালো রশ্মি
পোড়ায় না শরীর,
বর্ষা আসে বারবার
দহন জ্বালা ভিজে গিয়ে
জমাট বাধে আবার,
গুমোট ধরা মেঘেরা
বার্তা পাঠ…



সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব- ১০
বিভাগ- কবিতা
শিরোনাম -মহাপ্রলয়
কলমে-নন্দিতা কর্মকার
তারিখ -২১/০৫/২০২০


এখন গ্রীষ্মের সেই তেজালো রশ্মি
পোড়ায় না শরীর,
বর্ষা আসে বারবার
দহন জ্বালা ভিজে গিয়ে
জমাট বাধে আবার,
গুমোট ধরা মেঘেরা
বার্তা পাঠায় বাতাসের বেগে,
স্থল-জল সব এক করে আসে
পূব আকাশে কালচে দানব ধেয়ে,
লাল রংয়ের আবির মাখা অঙ্গে লাগে
ধোঁয়ার কলঙ্ক,
গর্জনের শেষ ঝলকানি
মহাপ্রলয়ের ডঙ্কা বাজায়,
প্রলয় আসে না পৃথিবীর বুকে
আসে খর-টালি ছাউনির চালে,
অন্ন হারা কুটির মালিক
যে এককালীন অন্ন সৃষ্টিকারী,
লন্ডভন্ড চারিদিক
এসব কেবল বাহানা ক্ষণিকের
আসলে সব মৃত্যু মিছিল।।