পাঁচ মিনিটের রান্না
ডিমের শর্ষে ঝাল
প্রথমেই বলি আগুনের সামনে দাঁড়িয়ে যতক্ষন রান্না করতে হয়,সেই সময় টুকুই সংক্ষিপ্ত
করতে হবে। তাই আমি ডিম সেদ্ধ হওয়ার সময়টা ধরবো না ।
পাঁচ টা ডিমের অনুপাতে লাগবে
একটা মাঝারি সাইজের পেঁয়াজ,
…
পাঁচ মিনিটের রান্না
ডিমের শর্ষে ঝাল
প্রথমেই বলি আগুনের সামনে দাঁড়িয়ে যতক্ষন রান্না করতে হয়,সেই সময় টুকুই সংক্ষিপ্ত
করতে হবে। তাই আমি ডিম সেদ্ধ হওয়ার সময়টা ধরবো না ।
পাঁচ টা ডিমের অনুপাতে লাগবে
একটা মাঝারি সাইজের পেঁয়াজ,
শর্ষেবাটা(যেটা একটু বেশি করে পিষে ফ্রিজে রেখে দিতে হয়),।
ডিমের গায়ে ছুড়ি দিয়ে একটু চিড়ে নিতে হবে ,নাহলে তেলে
পরলে ডিম ফাটবে। প্যানে সঃ
তেল দিয়ে ডিম গুলো একটু সাঁতলে নিতে হবে। ডিম একটা পাত্রে তুলে নিয়ে ঐ তেলে একটু
কালোজিরা ফোড়ন দিয়ে তাতে ঐ একটা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে দিতে হবে। একটু মাঝারি আঁচে পেঁয়াজ লাল করে ভাজতে হবে । এদিকে একটা বাটিতে চা চামচের পাঁচ চামচ শর্ষে বাটা ,একচামচ হলুদ গুঁড়ো, আধ
চামচ লংকা গুঁড়ো,দেড় চামচ ভিনেগার দিয়ে ,দরকারে সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট
বানিয়ে ফেলতে হবে। পেঁয়াজ
লাল হোলে এবং ভাজা গন্ধ বেড়োলে পেস্টটা দিয়ে বেশ ভালো করে নিংড়ে হবে। ভালো করে মিশে গেলে ডিমগুলো দিয়ে, পরিমাণ মত জল দিয়ে ,নুন দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। মাঝারি ঝোল হবে।পাতলা ঝোল নয়,আবার ডিম কষার মত শুকনো ও নয়। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলে আরো ভালো হয়।এবারঢাকা খুলে কাঁচা
সঃ তেল প্রায় দুচামচ মিশিয়ে দিয়ে দু মিনিট একদম কম আঁচে রেখে দিলেই রান্না রেডি।
