Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত নন্দকুমার ব্লকের একাধিক গ্রাম অন্ধকারে

আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের একাধিক গ্রাম আজও অন্ধকারে।।
আমফান ঘূর্ণিঝড়ের পরে ছয়দিন কেটে গেলেও নন্দকুমার ব্লক এর বাগমারি, ধিতাইবসান, হরিপুর, মোহাম্মদপুর, কুমোরআড়া সহ একাধিক গ্রামে আজ ও বিদ্…


আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের একাধিক গ্রাম আজও অন্ধকারে।।
আমফান ঘূর্ণিঝড়ের পরে ছয়দিন কেটে গেলেও নন্দকুমার ব্লক এর বাগমারি, ধিতাইবসান, হরিপুর, মোহাম্মদপুর, কুমোরআড়া সহ একাধিক গ্রামে আজ ও বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে ঝুলছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে রাস্তায়। বড় বড় গাছ আজও রাস্তায় পড়ে রয়েছে। হাজার হাজার পানবোরজ মাটিতে মিশে গিয়েছে। নেই কোন প্রশাসনিক কর্তাদের দেখা। নন্দকুমার ব্লকে প্রায় ১১০০ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে। বিদ্যুৎ না থাকার কারণে নন্দকুমার ব্লক এর এইসব গ্রামগুলিতে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। সমস্যায় পড়েছে অনলাইনে পড়া ছাত্র-ছাত্রীরা। বিদ্যুৎ না থাকার ফলে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে এলাকায়। ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছগুলি পুকুরে দীর্ঘদিন ধরে থাকার ফলে পুকুরের জল দূষিত হচ্ছে। প্রশাসনিকভাবে কেউ এগিয়ে না এলে ও এলাকাবাসীরা নিজেরাই হাত লাগিয়েছে গাছ কাটার কাজে। যেভাবে ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে নন্দকুমার ব্লক এলাকায়, স্বাভাবিক ছন্দে ফিরতে বেশ কয়েকটা দিন লাগবে এমনটাই মনে করছেন এলাকাবাসী।