বৈশ্বিক মহামারী করোনা উদ্ভূত পরিস্থিতিতে সমাজের সর্বস্তরের মানুষের সেবায় এগিয়ে এলো ২৮ বছরের পুরোনো প্রথিতযশা কেশিয়ারী ডায়মন্ড ক্লাব।
কেশিয়াড়ি ব্লক একটি আদিবাসী, কৃষক, সবর,লোধা সম্প্রদায় অধ্যুষিত এলাকা হওয়ায় এই সংকট কালীন …
বৈশ্বিক মহামারী করোনা উদ্ভূত পরিস্থিতিতে সমাজের সর্বস্তরের মানুষের সেবায় এগিয়ে এলো ২৮ বছরের পুরোনো প্রথিতযশা কেশিয়ারী ডায়মন্ড ক্লাব।
কেশিয়াড়ি ব্লক একটি আদিবাসী, কৃষক, সবর,লোধা সম্প্রদায় অধ্যুষিত এলাকা হওয়ায় এই সংকট কালীন পরিস্থতিতে এদের দিবাহারেরা আয়োজন করেছে এই প্রসিদ্ধ ক্লাবটি।
এই কর্মসূচি বিগত ১লা মে ২০২০ থেকে চালিয়ে যাচ্ছে। এযাবৎ প্রায় ১৫০০০ লোকের মুখে অন্ন তুলে দিতে পেরেছে।শুধু তাই নয় বিভিন্ন সমাজ সেবামূলক কাজ,সচেতনতা শিবির ও সর্বোপরি সারা বছর জুড়ে অ্যাম্বুল্যান্স পরিসেবা দিয়ে আসছে।
ক্লাব সম্পাদক মনোনীত শ্রী সমিত সড়ঙ্গী মহাশয়ের মতে আমার এই সংকটকালীন পরিস্থিতে সর্বস্তরের মানুষের কাছে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।অনেক সহৃদয় ব্যাক্তি আমাদের এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন উনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।
কেশিয়াড়ী খুব পিছিয়ে পড়া এলাকা। মানুষজন খুব কষ্টে আছে। তাদের সাহায্যেরএ জন্য এ এক মহতী উদ্যোগ সত্যিই দৃষ্টান্ত তৈরি করে।



