আমফান ঘূর্ণিঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে যাওয়া পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা।
আমফান ঘূর্ণিঝড়ের দাপটে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৪০০৮ বর্গ কিমি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ২৫ টি ব্লক এবং…
আমফান ঘূর্ণিঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে যাওয়া পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা।
আমফান ঘূর্ণিঝড়ের দাপটে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৪০০৮ বর্গ কিমি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ২৫ টি ব্লক এবং পাঁচটি পৌরসভা রয়েছে। জেলায় বেশিরভাগ জায়গায় এখনো বিদ্যুৎহীন। বিদ্যুৎ দপ্তর এর কর্মীরা দ্রুততার সঙ্গে বিভিন্ন এলাকায় কাজ চালিয়ে যাচ্ছে। পূর্ব মেদিনীপুরে
২২,৭০,৩৯৭ জন মানুষ ক্ষতির মুখে পড়েছে। ৮০০ আশ্রয় কেন্দ্রে ১ লক্ষ ৪৭২ মানুষদের নিরাপদে রাখা হয়েছে। জেলায় ৩ লক্ষ ৩০ হাজার ২৯৭ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ভেঙে যাওয়া বাড়ি গুলোতে পাঠানো হচ্ছে ত্রিপল। সারা জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। একদিকে করোনার আতঙ্ক আর অন্য দিকে আমফান ঘূর্ণিঝড়ে জেলার মানুষ এখন দিশেহারা।