কিছুতেই সুর উঠছেনা
প্রদীপ সেন
স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তানপুরাটা নিয়ে বসলো শিল্পী।
তারের উপর আঙুলের ছোঁয়া।
কিন্তু আজ তাল কেটে যাচ্ছে বারবার।
আঙুল আজ শিল্পীর বশে নেই যেন।
একবার গলা ছেড়েও দেখল
সুরে পড়ছেনা কিছুতেই, মনে হলো…
কিছুতেই সুর উঠছেনা
প্রদীপ সেন
স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তানপুরাটা নিয়ে বসলো শিল্পী।
তারের উপর আঙুলের ছোঁয়া।
কিন্তু আজ তাল কেটে যাচ্ছে বারবার।
আঙুল আজ শিল্পীর বশে নেই যেন।
একবার গলা ছেড়েও দেখল
সুরে পড়ছেনা কিছুতেই, মনে হলো।
যন্ত্র আর কন্ঠের ঐকতানে ছন্দপতন
অভ্যস্ত ইমন, কোমলগান্ধার, বাগেশ্রী সেধে দেখলো
না, আজ সাধনার ফল হতাশ করছে বারে বারে।
তানপুরাটা সরিয়ে রেখে বিষণ্ন বদনে বসে শিল্পী।
কবি এসে পিঠে হাত রাখলো।
মুখ তুলে শিল্পী দেখে, কবিরও হতাশ দৃষ্টি।
কবি বলে, সুরে পড়ছেনা তো গলা কিছুতেই?
আজ আমারও কবিতা হারিয়ে ফেলেছে অন্ত্যমিল।
ছন্দ পর্ব আজ বিমুখ হয়েছে, জানো?
কবিতা আসছে না কিছুতেই।
সমসাময়িকতার প্রভাব, বুঝলে?
আমি তুমি আজ ছন্দহীন, সুরহীন
মনের তুফান এখনো থামেনি বোধহয় তোমারও আমারও।
আগরতলা, ২২/০৫/২০
