অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক প্রতিযোগিতা নং --১০
বিভাগ --কবিতা
বিষয় --সৌহার্দ্যে নজরুল
কবিতা --আমার নজরুল
অজয় চক্রবর্তী
১৯ ০৫ ২০২০
তুমি প্রিয়াকে দিয়েছ খোঁপায় পরিয়ে আকাশ তারার ফুল,
তুমি ছাড়া আর কে বা দিতে পারে প্রিয় কব…
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক প্রতিযোগিতা নং --১০
বিভাগ --কবিতা
বিষয় --সৌহার্দ্যে নজরুল
কবিতা --আমার নজরুল
অজয় চক্রবর্তী
১৯ ০৫ ২০২০
তুমি প্রিয়াকে দিয়েছ খোঁপায় পরিয়ে আকাশ তারার ফুল,
তুমি ছাড়া আর কে বা দিতে পারে প্রিয় কবি নজরুল?
বিদ্রোহী নামে পরিচিত তুমি শুধুই কি তুমি তাই,
বিদ্রোহ আছে তারই সাথে সাথে প্রাণের মিলন পাই।
তোমার প্রেমের কবিতার মাঝে কতো মন দিল ধরা,
তোমারই প্রেরণা জীবনের মাঝে আকুল পাগল পারা।
কতো অসহায় সান্ত্বনা পেল তোমার লেখনী মাঝে,
কতো নিরাশা আশা ফিরে পায় নব উদ্যমে কাজে।
তালুকদারের ভালুক যখন শালুক খেতে যায়,
শিশুর মনে সাড়া জাগে ভীষণ মজা পায়।
কাঠবিড়ালী পেয়ারা গাছে পেয়ারা খেয়ে নিল,
চাইল খুকু এতো তবু একটাও কি দিল?
স্বাধীনতার জন্য তোমার কতই না অবদান,
পরাধীনতার গ্লানিতে তোমার কেঁদেছে স্বদেশ প্রাণ।
লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুঁশিয়ার,
বারবার তুমি দিয়েছ প্রেরণা স্বাধীনতা আনবার।
নারীদের তুমি দিয়েছ সাহস তোমার লেখনী পাই,
তোমার চোখে তো পুরুষ রমনী কোনো ভেদাভেদ নাই।
বারাঙ্গনাকে মা বলে ডেকেছ তুমি ছাড়া কে বা পারে?
শান্তনা দিয়ে শুধায়েছ মাগো পড়ে কেন এ আঁধারে?
ঈশ্বর আর আল্লাহ সেতো একই অবতার,
তাইতো চেয়েছ চরণে থাকতে গোবিন্দে বারবার।
একই বৃন্তে রেখেছ গাঁথিয়া হিন্দু মুসলমান,
কে আর বলো দিয়েছে জাতিকে এমনই আহ্বান?
🌷(সেরা)🌷
