Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সপ্তাহিক কলম সম্মাননা

#অনন্য_সৃষ্টি_সাহিত্য_পরিবার_সাপ্তাহিক_প্রতিযোগিতা_নং_১০
#বিষয়_সৌহার্দ্যে_নজরুল
#বিভাগ_কবিতা
#শিরোনাম
#সম্প্রীতির_ফুল
#বিভাগ_পদ্যকবিতা
#কলমে
#বীরেন_আচার্য্য
#২৩শে_মে_২০২০

সম্প্রীতির ফুল
---------------------
চুরুলিয়ার পর্ণকুটিরে…


#অনন্য_সৃষ্টি_সাহিত্য_পরিবার_সাপ্তাহিক_প্রতিযোগিতা_নং_১০
#বিষয়_সৌহার্দ্যে_নজরুল
#বিভাগ_কবিতা
#শিরোনাম
#সম্প্রীতির_ফুল
#বিভাগ_পদ্যকবিতা
#কলমে
#বীরেন_আচার্য্য
#২৩শে_মে_২০২০

সম্প্রীতির ফুল
---------------------
চুরুলিয়ার পর্ণকুটিরে দারিদ্র্যের বীজে দুখু ;
অনিশ্চিত ভবিষ‍্যতে পা , দুঃখ জয়ে অগ্নি খুকু ।
লেটো ,বাউল ,সুফি , ফকির ,সন্ন‍্যাসী সঙ্গ
কোরান,পুরান, উর্দু, ফার্সি সংস্কৃত রসায়ন ;
রাঙাজবা মায়ের পায়ে,ভোরের বেলা কণ্ঠে আজান
সাম‍্যের গানে নির্ভীক প্রাণে চির বিদ্রোহী মহীয়ান ।
মানুষই দেবতা - নরনারায়ণ জ্ঞানে আরাধনা
স্বদেশ চেতনায় তুমি এক আলোকিত প্রাণ ;
জড়তা , কূপমণ্ডুকতার ঊর্দ্ধে উঠে ধরেছো -
প্রমত্ত যৌবনের সেই বিজয় -বৈজয়ন্তী গান ।
মোসলেম সাহিত‍্যেই তো সেই " মুক্তি " তোমার
স্বাধীনতার অভিলাষী চির বিদ্রোহী ফরিয়াদ ;
" অগ্নিবীণা "য় উঠলো কালবৈশাখী ঝংকার
কারার সেই লৌহ কপাট ভেঙে হল বরবাদ ।
হে প্রনম‍্য ! চেতনার বলয়ে তুমি চেতনাদীপ
একই বৃন্তে একক কুসুম হিন্দু মুসলমান ;
শাওন রাতের নয়ন বারি ,শূন‍্য বুকে বুলবুলহারা
মিলন তীর্থে সম্প্রীতির ফুল তুমি চির অম্লান ।

       🌷(সেরার সেরা)🌷