সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-৯
বিভাগ:- পদ্য কবিতা
বিষয়:-পরিবার
শিরোনাম:-ফ্ল্যাট বাড়ি
কলমে:-প্রশান্ত চ্যাটার্জী
তারিখ:- ১৫.০৫.২০২০
নেই কোন উঠোন, নেই তুলসী থান-
গৃহবধূ জ্বালায় না দীপ পরিবেশ খান খান।
আবদ্ধ গন্ডির মধ্যে বসবাস করা,
…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-৯
বিভাগ:- পদ্য কবিতা
বিষয়:-পরিবার
শিরোনাম:-ফ্ল্যাট বাড়ি
কলমে:-প্রশান্ত চ্যাটার্জী
তারিখ:- ১৫.০৫.২০২০
নেই কোন উঠোন, নেই তুলসী থান-
গৃহবধূ জ্বালায় না দীপ পরিবেশ খান খান।
আবদ্ধ গন্ডির মধ্যে বসবাস করা,
তবুও তাদের ভালো, আধুনিকতায় ভরা।
মুক্ত পরিবেশ ছেড়ে স্বাধীন পরিবার নিয়ে,
বাসা বাঁধে শহরের ঐ ফ্ল্যাটেতে।
বাবা-মাকে রিক্ত করেছে, কষ্ট দিয়েছে মনেতে।
সুখের মুখ দেখব বলে মনে ছিল বড় আশা,
চাকুরী পেয়ে ছেলে আজ শুধূ দিয়ে গেল হতাশা।
সামান্য টাকা দিয়ে ঋন শোধ করে ষোল আনা,
মাসান্তেও বাবা-মার কথা আর যে মনে পড়েনা।
না আছে তাদের ভালবাসা আর মায়ার বন্ধন,
শেষ বয়সে হাত পুড়িয়ে করতে হয় তাদের রন্ধন।
জীবন সায়াহ্নে এসে তারা এখন বড়ই অসহায়,
জীর্ণ বাড়িতে থেকেযেতে হয় ঈশ্বর তাদের সহায়।
বেদনা ভরা কষ্ট নিয়ে বলে যায় তারা বার বার,
সুখে থাক তোরা ফ্ল্যাটেতে,আসবি কবে আবার।
আমরা শুধূ তোদের কথা ভেবেই মরি।
সুখ-শান্তি তে থাক, এই টুকু শুধূ কামনা করি।
