Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক কলম সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৯
বিষয়ঃ পরিবার।
বিভাগঃ কবিতা।
কবিতার নামঃ হাল-জমানায় পরিবার
কবিঃ বি,পি,দাশগুপ্ত।
তারিখঃ ১৪/০৫/২০২০
মানব সমাজে বংশানুক্রমে ঘনিষ্ট সম্পর্কের বন্ধনে গড়ে পরিবার,
ঠাকুরদা-ঠাকুমা কাকা- কাকীমা মা-বাবা ভাই-বো…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৯
বিষয়ঃ পরিবার।
বিভাগঃ কবিতা।
কবিতার নামঃ হাল-জমানায় পরিবার
কবিঃ বি,পি,দাশগুপ্ত।
তারিখঃ ১৪/০৫/২০২০
মানব সমাজে বংশানুক্রমে ঘনিষ্ট সম্পর্কের বন্ধনে গড়ে পরিবার,
ঠাকুরদা-ঠাকুমা কাকা- কাকীমা মা-বাবা ভাই-বোন থাকে সবার।
সবাই মিলে মিশে এক অন্নে আশ্রিত
লালিত হবে একান্নবর্তী সংসারে,
হাসি-আনন্দ সুখ-দুঃখের ভাগীদার হয় সবাই সহিষ্ণু অন্তরে আদরে।
বাংলার মানুষের সংসার জীবন আদর  -শাসনে আনন্দে ছিল ভরপুর,
অধুনা আর্থিক অনটনে মনোমালিণ্যে যৌথ পরিবার হয়েছে ভঙ্গুর।
স্বার্থ চিন্তায় বিলাসিতার টানে সম্পর্ক ভুলে গড়ছে বিভাজিত সংসার,
ঠুনকো অজুহাতে দেখি সন্দেহ ভুল
বুঝাবুঝি অপমানে একাকার।
এক নিমিষে সম্পর্কের বাঁধন ছিড়ে
ফন্দিতে আলাদা সংসার গড়ে,
সম্পর্কের টানে স্নেহ-মমতায় পরিবারে
সকল সদস্যের অন্তর কেঁদে মরে।
অর্থ বিত্তের মাপকাটিতে আধুনিকতা
লালনে মানব সভ্যতা দলিত হয়,
প্রকৃত জনসেবা ছাড়া অন্ধ সমাজে
অত্যাচারে মানুষ নিত্য বঞ্চিত রয়।
স্বার্থের নেশায় বাঁচার চিন্তায় অবৈধ সম্পদ গড়ে হিংসায় সম্পর্ক হারায়,
ভোগ বিলাসে মত্ত হয়ে কারো মঙ্গল- চিন্তা না করে থাকে অহমিকায়।
সমাজ সংসার বিভাজিত পরিবার সন্তান-সন্ততি হয় নব্য দুরাচার,
মাতা-পিতার আদরে বড় হয়ে সুখের জীবন পেলে ভুলে যায় দায়ভার।
বাবার জীবন যৌবনে সমর্পণে মায়ের সারাজীবনের কষ্টে সন্তান বড় হয়,
মা-বাবা বৃদ্ধ হলে সেই সন্তানে তাদের ছেড়ে বৌ নিয়ে আলাদা বাসা লয়।
এখন মা-বাবার আদুরে সন্তান সক্ষম
জোয়ান আপন সুখে তাদের ভুলে রয়,
অর্থকষ্টে অনাহারে অর্ধাহারে বাবা- মায়ের সংসার জীবনে অশ্রুধারা বয়।
বিচ্ছিন্ন পরিবারে কেউ খোঁজ রাখে না
বৃদ্ধ বয়সে ভাবে জীবনটা পন্ডশ্রম,
অগত্যা শেষ জীবনে আমৃত্যু বাঁচতে হলে পিতা-মাতার স্থান বৃদ্ধাশ্রম।