‘সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯’
বিষয় – “পরিবার”
কবিতা – ‘সুখি পরিবার’
নীলকান্ত
১৭-০৫-২০২০
বাবা মা ছোটকা দাদা আর আমি মিলে মিশে থাকি একাকার
সোহাগ শাসন খুনসুটি দিয়ে ভরা আমাদের পরিবার ।
একের দুঃখে অপরে যে কাঁদে সুখে হেসে ওঠে সকলেই
…
‘সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯’
বিষয় – “পরিবার”
কবিতা – ‘সুখি পরিবার’
নীলকান্ত
১৭-০৫-২০২০
বাবা মা ছোটকা দাদা আর আমি মিলে মিশে থাকি একাকার
সোহাগ শাসন খুনসুটি দিয়ে ভরা আমাদের পরিবার ।
একের দুঃখে অপরে যে কাঁদে সুখে হেসে ওঠে সকলেই
মনের বাধনে বাধা পড়ে থাকি সুখ ছায়া ঘেরা বাড়িতেই ।
দাদু বলতেন আচরণ যত বাড়িতেই সব যায় শেখা
ব্যবহার হোক তোর পরিচয় কখনো কেউ না পায় ব্যাথা ।
মিলে মিশে যারা ভাগ করে খায় অভাবে হয় না দুখ পীড়া
জীবনে তারাই চির সুখী হয় পরিবারে যার সুখ ভরা ।
ঠামি শেখাতেন ভালবাসা স্নেহ মনের গভীরে আছে আঁকা
ভয় ডর হীন রাজার ছেলের রাক্ষস বধের রূপকথা ।
অপরের দুখে দুখী হোক মন সাহায্যের হাত মেলে ধরো
ক্ষমতা তোমার যতটুকু আছে তাই দিয়ে উপকার করো ।
ছোটকা বলেন মানুষই তো বোঝে আর মানুষের মন ব্যাথা
ভুবন ভরানো পরিবার তোর ভুললে হারাবি মানবতা ।
মুখ মুখোশের আড়ালেতে যারা মানুষ ঠকায় প্রতি পলে
জেনে রাখ তারা আর যাই পাক শান্তি পায় না কোন কালে ।
যারা অসহায় নিরুপায় যারা ওদের মাথায় হাত রেখে
সৎপথে থেকে পেট ভরানোর পথটা ওদের দেখিয়ে দে ।
ওরা সুখি হলে জগৎ হাসবে হাসবে প্রাণের বসুন্ধরা
ওদের খাতিরে নীলিমায় নীল বসুধা সাজুক মনোহরা ।
দাদাও বলেছে হিংসা ও দ্বেষ অনুচিত সব পরিবারে
বিভেদে শুধুই দূরত্ব বাড়ে সুখ মননের সমাহারে ।
চল ভাই মোরা সকলের কথা মেনে চলি সব প্রাণভরে
মানুষে মানুষে প্রেমের বাধনে বেধে রাখি এক পরিবারে ।
