অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক প্রতিযোগিতা----০৯
বিভাগ----কবিতা
বিষয়----পরিবার
শিরোনাম------ওপারের প্রতীক্ষা
লেখনিতে আঙুল---- বিনিময় দাস ৷
তারিখ---- ১৪/০৫/২০২০ ইং
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
ওপারের প্রতীক্ষা
+++++…
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক প্রতিযোগিতা----০৯
বিভাগ----কবিতা
বিষয়----পরিবার
শিরোনাম------ওপারের প্রতীক্ষা
লেখনিতে আঙুল---- বিনিময় দাস ৷
তারিখ---- ১৪/০৫/২০২০ ইং
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
ওপারের প্রতীক্ষা
+++++++++++++++++++++
অপেক্ষার রাতগুলো সব মাতৃগর্ভ,
ভোরেরা সব ভূমিষ্ঠ হয়
একান্নবর্তির আঙিনায়,
দুপুরেরা জল ঢেলে যায় অহরহ টবের চারায়-----
আবেগিক প্রত্যাশায় ৷
যত্নের তরঙ্গে আন্দোলিত ভোরেরা সকাল হয়,
সকাল থেকে দুপুর,
অভিভাবক দুপুরেরা আজ সন্ধ্যার আঙিনায় ভাসে,
আজকের দুপুরের নেপথ্যে ক্রিয়া করে অধিকার,
লোভেরা ডানা মেলে উড়ে স্বার্থের আকাশে ৷
ফলাফলে পৃথিবীটা ভেঙে খান খান,
আজ প্রতিটি টুকরোয় রন্ধনের চৌকার অবস্থান ৷
প্রতিটি টুকরো আজ নিষ্ঠুর---
সন্ধ্যার ওপর অপমান, অত্যাচার বৃদ্ধি পায় ক্রমে,
সন্ধ্যাদের দিয়ে আসে পরিধির বাইরে বৃদ্ধাশ্রমে ৷
এখন বৃদ্ধাশ্রমে সন্ধ্যারা রাতে পরিণত,
মালাজপা হরিনামে নিশা জাগ্রত ৷
ঈশ্বরের কাছে চায় শুধু ভিক্ষা,
নদীর ওপার ছোঁয়ার প্রতীক্ষা ৷
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
