‘সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০’
বিষয় – “সৌহার্দ্যে নজরুল”
কবিতা – ‘প্রীতির পথদর্শী’
নীলকান্ত
২৫-০৫-২০২০
অবারিত দ্বার প্রেমের জোয়ার প্রেমিক কবির মনে
হৃদয় রতন অমূল্য ধন নজরুলে সবে চেনে ।
প্রকৃতি প্রেমিক মানব প্রেমিক ভালবেসে জনগন…
‘সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০’
বিষয় – “সৌহার্দ্যে নজরুল”
কবিতা – ‘প্রীতির পথদর্শী’
নীলকান্ত
২৫-০৫-২০২০
অবারিত দ্বার প্রেমের জোয়ার প্রেমিক কবির মনে
হৃদয় রতন অমূল্য ধন নজরুলে সবে চেনে ।
প্রকৃতি প্রেমিক মানব প্রেমিক ভালবেসে জনগনে
সৌহার্দ্যের উজ্জ্বল দ্বীপ জ্বেলেছ মানব মনে ।
জাতের বিচার করনি করেছ মানুষেরে সম্মান
জাতিভেদ প্রথা সরিয়ে মিলেছে হিন্দু মুসলমান ।
বিদ্রোহে গান গেয়েছ যে তুমি সত্যের অনুকূলে
‘গালাগালি’টাকে পালটে দিয়েছ, গলাগলি মন খুলে ।
যশের কাঙাল ছিলে নাতো তুমি প্রতিষ্ঠা চাওনিতো
মানব জীবনে সাম্য আনাই ছিল জীবনের ব্রত ।
অসুন্দরকে কাব্য বোমায় করেছ জর্জরিত
সেই ভাষাতেই করেছ যে পুজা সুন্দরে অবিরত ।
বিদ্রোহী তুমি কালীর পূজারী বিদ্রোহী শিব ভক্ত
মুসলমানের কাফের হয়েছ, মানব পুজায় মত্ত ।
পলকে পলকে কাব্য ঝলকে ঝলসে উঠেছ তুমি
নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছ নিয়েছ বুকে যে টানি ।
আরবি ফারসি সংস্কৃতে করেছ অবাধ মিল
শ্যামা সংগীত রচনা করেছ গজলেতে ভরা দিল ।
মোহাম্মদেতে কৃষ্ণ দেখেছ হিন্দুতে মুসলিম
দেশবন্ধুকে নবি বানিয়েছ মানুষে মানুষ লীন ।
নিহিত রয়েছে চেতনাতে তোমা জীবনের জয়গাঁথা
আজও তাই সবে তোমার আলোয় শিখছে মানবিকতা ।
ভালবেসে তুমি ভাষার কাননে ফোটালে প্রেমের ফুল
সে ফুলে বাঙালি তোমাকেই পূজে হৃদয়ের নজরুল ।
🌷(সর্বোত্তম)🌷
