Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক কলম সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -০৯

বিভাগ:- গদ‍্যকবিতা
বিষয় :- পরিবার

 শিরোনাম :-সমাজ বিজ্ঞান
                    বিনয় ভট্টাচার্য্য
                    ১৩ মে ২০২০

যৌথ পরিবারগুলি ক্রমশই ভেঙ্গে ভেঙ্গে  তৈরী হচ্ছে অনু পরিবার
স্বামী স্ত্…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -০৯

বিভাগ:- গদ‍্যকবিতা
বিষয় :- পরিবার

 শিরোনাম :-সমাজ বিজ্ঞান
                    বিনয় ভট্টাচার্য্য
                    ১৩ মে ২০২০

যৌথ পরিবারগুলি ক্রমশই ভেঙ্গে ভেঙ্গে  তৈরী হচ্ছে অনু পরিবার
স্বামী স্ত্রী আর আদরের একটি বা দুটি সন্তান
জন্মদাতৃ মা বাবা ভাই বোন কারুরই সেই স্বঘোষিত দূর্গে হয়নাকো স্থান।
বৃদ্ধাশ্রমে বয়স্ক বাবা মায়ের কাটানো জীবন স্বার্থপর সংসারের এক দুঃসহ পরিনাম।

কালের নিয়মে অনুপরিবারগুলিও ভাঙ্গতে ভাঙ্গতে হয়ে যায় পরমানু বিজ্ঞানের অমোঘ নিয়মে,  তারপর?
তারপর ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন।

সদর্থক গুনীজ্ঞানী মানুষজন  নিস্পৃহ কিছু উদাসীন মানুষের সাথে থাকে গৃহবন্দী হয়ে। ওদিকে ওদের চারদিকে দুরন্ত বেগে ঘুরে বেড়ায় ঋণাত্বক ভাবনা সমপন্ন সমাজের কীট আর গুন্ডা মাস্তান।

সমাজের পরমানুর গুলির ভিতর
গুনী জ্ঞানী বুদ্ধিজীবী, অশিক্ষিত বুদ্ধিহীন মানুষ আর চতুর ধূর্ত নেতা গুন্ডা বদমাইশদের শান্তিপূর্ণ সহাবস্থান।

পারিবারিক  ও সামাজিক অবক্ষয়ে খুঁজে  পাবে বিজ্ঞানের অভ্রান্ত প্রয়োগ আর তার সঠিক অবদান।
-------------------------------