Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বচসার জেরে পরিযায়ী শ্রমিকের হাতে খুন এক গ্রামবাসী

হোম কোয়ারেন্টাইন ছেড়ে বেরোনোয় বচসা গ্রামবাসীর সাথে। পরিযায়ী শ্রমিকের হাতে খুন এক গ্রামবাসী।।

ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকেরা জেলায় ফেরার পরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এতেই উদ্বিগ্ন বাড়ছে জেলাবাসীর। …


হোম কোয়ারেন্টাইন ছেড়ে বেরোনোয় বচসা গ্রামবাসীর সাথে। পরিযায়ী শ্রমিকের হাতে খুন এক গ্রামবাসী।।

ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকেরা জেলায় ফেরার পরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এতেই উদ্বিগ্ন বাড়ছে জেলাবাসীর। এই পরিস্থিতিতে এক পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে এক গ্রামবাসীর মাথায় বাঁশের বাড়ি মারার অভিযোগ উঠল নন্দকুমার থানার ডিহিগুমাই গ্রামে।আহত ব্যক্তিকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে সোমবার রাতে মৃত্যু হয় ওই গ্রামবাসীর। মৃত ব্যক্তির নাম অশোক বেরা। বছর চল্লিশের অশোক বেরা খঞ্চি বাজারে একটি সাইকেল মেরামতি দোকানে কাজ করতেন। ডিহিগুমাই গ্রামের এক যুবক তন্ময় বেরা তিনদিন আগে মুম্বাই থেকে বাড়ি ফিরেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর।
 তিনি 14 দিনের হোম কোয়ারেন্টাইন না থেকে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। রবিবার রাতে খঞ্চি বাজারের দোকানে কাজ সেরে রাত ন'টা নাগাদ অশোক বেরা বাড়ি ফিরছিলেন। তারপরে তিনি এবং স্থানীয় কয়েকজন মহিলা তনময়ের বাড়ি গিয়ে তার বাইরে ঘুরে বেড়ানোর প্রতিবাদ জানান। এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা হয়। সেই সময় তনময় ক্ষুব্দ হয়ে বাঁশ দিয়ে অশোকের মাথায় সজোরে আঘাত করেন।মারধর করা হয় স্থানীয় এক মহিলাকে ও। গুরুতর আহত অশোককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নন্দকুমার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার রাতে মৃত্যু হয় অশোক বেরার। অশোক বেরা র পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয় নন্দকুমার থানার। পুলিশ তার ভিত্তিতে সোমবার গ্রেপ্তার করেছে তনময় কে।