#টুকুন_ভাইত
ভ্যালছিস কেনে মুর ভাইতের দিকে , কুত্তো কইষ্টের ভাইত ,
এই ভাইতের জইন্যে মা টা যে মুর কইরছে জীবন পাত।
সইকাল হইল্যে বাবুর বাড়ী যায় যে বাসুন মাইজতে
বেলা হইল্যে আবার আইসে নানান রইকম রাঁইনতে
বাপটা যে মুর কুঁড়ের ধাড়ী , গতর…
#টুকুন_ভাইত
ভ্যালছিস কেনে মুর ভাইতের দিকে , কুত্তো কইষ্টের ভাইত ,
এই ভাইতের জইন্যে মা টা যে মুর কইরছে জীবন পাত।
সইকাল হইল্যে বাবুর বাড়ী যায় যে বাসুন মাইজতে
বেলা হইল্যে আবার আইসে নানান রইকম রাঁইনতে
বাপটা যে মুর কুঁড়ের ধাড়ী , গতর খাটায়না
দিনরাত্তির চোলাই খেইয়ে থাইকব্যে বিছানা ।
ঘর ত মুদের লাইক্য বঠে , ফুটপাতে থ্যাকি
শীতের বেলায় কইষ্ট বড়ো , টুকুন চাইদরে ঢাকি ।
হায়রে মুদের মারাণ ঠাকুর ; ইমন কেনে দশা
তুক্যেই মুরা মানি বঠে , তুই তো মুদের ভরসা ।
কইব্যে যে মুই বইড়ো হইব্য , ঘুচাইন দিব্য কইষ্ট ,
লিখ্যা পইড়া শিখবো যে মুই , নইলে জীবন নইষ্ট ।
কুত্তো কইরে বুঝাই বাপকে ;লিস্যা টুকুন ছাইড়
মাইয়ের সাইথে হাত মিলাইনে কাইট বাঁশের ঝাইড়
ফুটপাতের এই কোনের ধাইরে বাঁইধবো মুরা ঘর ,
চিন্তাটা আর থাইকবে না রে আসুক কেনে ঝড় ।
ছোইট্টো আমি , আমার কুথা মুনে কেনে লিব্য
টুকুন সময় দেনা কেনে , বইড়ো হইয়া দেখাইন দিব্য
মায়ের কুথা ভাইবলে পইরে চুখে আইসে জল
সেঁধাইল্য কি মুর কুথাটা , তুরা মুকে বল ! ! !