Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

"বলা,না বলা বসন্ত "

.....না বলা হয়েই রয়ে যায় তবু, অনেকবার মনের সাথে বলা অনেক অনেক কথা,
চোখের পাতা ছুঁয়ে নিঃশব্দে ঝরে পড়ে, বারবার কতই না নীরবতা ...
কবিতার পেলব গভীর অনুভূতিগুলো নিশ্চুপ বিচ্ছুরণে আন্দোলিত হতে হতে,
পুরানো…

পুরানো পুরাণে ক্ষতবিক্ষত হয়,

অসম্ভবী মিলন বাসরে লাল বেনারসি একটু একটু করে মলিন সুতোয় গাঁথা কাহিনীর মতো,
নাভিশ্বাসে অধিবাস করে,
........সে রক্ত পলাশের ভালোবাসা
কোনো এক কোপাইয়ের পাড়ে  ইউক্যালিপ্টাসের
শুকনো অনুরাগে,
মন মহলে, দাবানলের দীপ জ্বালে.....

...শেষ মাঝরাতেও না বলা নিবিড় কবিতারা,
আগুন শিখায় পুড়ে মরে,
ছুঁয়ে থাকা আবিলতা, অবশেষে ফুরিয়ে যাওয়ার কথাটুকু শুধু বলে......

                         --------ঈশিতা চৌধুরী ।