Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য 200 কোটি টাকা দিল রাজ্য

আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য 200 কোটি টাকা দিল রাজ্য।।

আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার পূর্ব মেদিনীপুর জেলা কে ইতিমধ্যে প্রায় 200 কোটি টাকা দিয়েছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে প্রায় এক লক্ষ ভেঙে যাওয়া বাড়ির…



আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য 200 কোটি টাকা দিল রাজ্য।।

আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার পূর্ব মেদিনীপুর জেলা কে ইতিমধ্যে প্রায় 200 কোটি টাকা দিয়েছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে প্রায় এক লক্ষ ভেঙে যাওয়া বাড়ির সদস্যদের হাতে কুড়ি হাজার টাকা করে চেক তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। জেলায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে পানের। প্রাথমিক রিপোর্টে জেলায় মোট 80 হাজার পান চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় পান চাষীদের মাথাপিছু পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। প্রথম পর্যায়ে কুড়ি হাজার পান চাষীর জন্য 10 কোটি টাকা দেওয়া হয়েছে। জেলায় পঞ্চায়েত এলাকাগুলোয় পুকুরের জল নষ্ট হয়ে যাওয়ায় ব্লিচিং এবং চুনের জন্য দু কোটি তিন লক্ষ টাকা দিয়েছে রাজ্য সরকার। সবমিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলা দ্রুত পুনর্গঠনের কাজে হাত লাগিয়েছে প্রশাসন।