০৪/০৬/২০২০
মানুষ ও অমানুষ
- অমিতাভ মীর
যদিও রক্তের বর্ণ লাল, রক্ত নয় মোটে বর্ণবাদী,
মৃত্যুমুখী রোগীর জীবন বাঁচাতে রক্তের প্রয়োজনে,
কি অবলীলায় সাড়া দেয় সাদা প্রাণ কালো মানুষের রক্তে!
যখন, জ্ঞানের বিকাশ চরমে;
প্রোটেস্ট্যান্ট তখন…

প্রোটেস্ট্যান্ট তখনও বর্ণবাদী বিষ ছড়িয়ে চলেছে।
ধর্মের জন্যে মানুষ, নাকি মানুষের জন্য ধর্ম?
ঘোড়া আগে নাকি জুড়ি আগে, ডিম না মুরগি আগে-
অহেতুক এই কূটতর্কে পৃথিবীর সভ্যতা নাকাল।
বহুবর্ণ গাত্রত্বক- সাদা, কালো, বাদামী, পিঙ্গল,
রক্তের বন্ধন অভিন্ন জেনেও মনুষ্যত্বহীন,
দুষ্টমতি দ্বিপদী ছড়ায় বিষময় বর্ণবাদী ঘৃণা।
সাদা ও কালো মানুষের মধ্যে কে তবে শ্রেষ্ঠ?
জেনে নাও দ্বিপদীর দুটো ধারা- মানুষ ও অমানুষ।
★★★★★★★
©অমিতাভ মীর
চুয়াডাঙ্গা, বাংলাদেশ।
২০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ
৩ জুন ২০২০ খৃষ্টাব্দ।