Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

৲*** হয়তো প্রহসন সব'ই ***৴

                    মনিকান্ত  ।           ০৪/০৬/২০২০
=====================================
যতবার দিগন্তের খোঁজে হাতড়ে চলেছি পথ --
ততবার অজান্তেই চোখের সামনে নেমে এসেছে গাঢ় আঁধার।

যতবার হারাতে চেয়েছ…


৲*** হয়তো প্রহসন সব'ই ***৴

                    মনিকান্ত  ।           ০৪/০৬/২০২০
=====================================
যতবার দিগন্তের খোঁজে হাতড়ে চলেছি পথ --
ততবার অজান্তেই চোখের সামনে নেমে এসেছে গাঢ় আঁধার।

যতবার হারাতে চেয়েছি ভালোবাসার অন্তরালে --
ততবার একটা অদৃশ্য পর্দায় ভেসে উঠেছে নির্দায়ী সম্পর্কের দস্তাবেজ।

যতবার মেলাতে চেয়েছি অপ্রাপ্তির হিসেব --
ততবার প্রকট হয়েছে পুরানো আসবাবে ধুলোজমা অভিমান।

যতবার একটু একটু করে গুছিয়ে নিতে চেয়েছি নিজেকে --
ততবার মেঘ ভাঙা বৃষ্টি এসে ভাসিয়ে নিয়ে গেছে ভাবনার দালান।

এখন আর ভাবিনা কিছুই...
বেশ কয়েকটা নির্ঘুম রাত্রিকে আঁকড়ে ধরে
সংজ্ঞা খুঁজি - ভালো থাকা নামক প্রহসনের....