অরুণ কুমার সাউ,তমলুক:*তমলুক শহরের একটি মন্দির চত্বরে চার বছরের এক নিষ্পাপ শিশু কন্যার ওপর পৈশাচিক নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে জেলা জুড়ে। এই মর্মান্তিক ঘটনার নিরপেক্ষ ও যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এ…
অরুণ কুমার সাউ,তমলুক:*তমলুক শহরের একটি মন্দির চত্বরে চার বছরের এক নিষ্পাপ শিশু কন্যার ওপর পৈশাচিক নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে জেলা জুড়ে। এই মর্মান্তিক ঘটনার নিরপেক্ষ ও যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী ও শিশুদের পূর্ণ নিরাপত্তার দাবিতে সোচ্চার হলো শহরের সচেতন নাগরিক সমাজ।বৃহস্পতিবার বিকেলে প্রবল প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজপথে নামেন তমলুকের সাধারণ মানুষ। শহরের প্রাণকেন্দ্র রূপশ্রী মোড় থেকে হাত মিলিয়ে একটি বিশাল ধিক্কার মিছিল বের করা হয়। হাতে দাবি-সংবলিত পোস্টার, ব্যানার ও প্লাকার্ড নিয়ে দুই শতাধিক নাগরিক এই প্রতিবাদী মিছিলে পা মেলান। মিছিলটি শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে রাজাবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
প্রতিবাদীদের একটাই সুর— অপরাধী যে-ই হোক না কেন, তাকে দ্রুত চিহ্নিত করে কঠোরতম শাস্তি দিতে হবে। একই সাথে মন্দির প্রাঙ্গণের মতো পবিত্র স্থানে এমন হীন অপরাধ ঘটায় ক্ষুব্ধ সাধারণ মানুষ প্রশাসনকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন।এই ধিক্কার মিছিলে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দিপালী পাড়ই, চন্দনা জানা, দিলীপ মিত্র, সোমপ্রকাশ মাইতি প্রমুখ।বক্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এবং দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত এই নাগরিক প্রতিবাদ থামবে না।
