Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

অবশেষে চন্দ্রবিন্দু

                 ____ তুলি চক্রবর্তী____

কবিতায় খুঁজি সেই নারী
 এসেছিল আধো জাগরণে,
রোজ তাকে কবিতায় আঁকি
যাবে কি  সত্যি সহমরণে?

রোজ রোজ ছবি বদলাই
লীলা খেলা চলে কিছু দিন,
ভেঙে যায় ঘোর তাড়াতাড়ি
ভালোবাসা হয়…


অবশেষে চন্দ্রবিন্দু

                 ____ তুলি চক্রবর্তী____

কবিতায় খুঁজি সেই নারী
 এসেছিল আধো জাগরণে,
রোজ তাকে কবিতায় আঁকি
যাবে কি  সত্যি সহমরণে?

রোজ রোজ ছবি বদলাই
লীলা খেলা চলে কিছু দিন,
ভেঙে যায় ঘোর তাড়াতাড়ি
ভালোবাসা হয়ে আসে ক্ষীণ।

ভালোবাসা শুধু এক নেশা
লিখে লিখে ছুঁয়ে ছুঁয়ে যাই,
প্রতিবাদ করে যদি কেউ
টানি বন্ধুতার দাঁড়িটাই।

ছটফট করে শুধু মন
ফিরে আসা ভোল বদলিয়ে,
শুরু হয় পুরোনো সে খেলা
নব রূপে নব চাল দিয়ে।

এই ভাবে বয়ে যায় বেলা
জমে জমে ক্রমে হয় সিন্ধু,
জানাজানি হলে মুখ ঢাকি
জানি অবশেষে চন্দ্রবিন্দু।।