....." বাঁচার কথা বল ".....
~~~ ত্রিদিব কুমার বর্মণ ।
শরীরী শব্দের কষ্ট খাতে
কামনা খেলার ভ্রষ্ট রাতে
গোপন বাসনার নষ্ট হাটে
বিকিকিনির নেশায় মেতো না কবি
বন্ধ ক'রো কবিতা তোমার ---
…
....." বাঁচার কথা বল ".....
~~~ ত্রিদিব কুমার বর্মণ ।
শরীরী শব্দের কষ্ট খাতে
কামনা খেলার ভ্রষ্ট রাতে
গোপন বাসনার নষ্ট হাটে
বিকিকিনির নেশায় মেতো না কবি
বন্ধ ক'রো কবিতা তোমার ---
এখন বাঁচার কথা বলো.... ।
এখানে আকাশ রুক্ষ
সুক্ষ বাতাসী বারুদ
মাটির কঠিন বুকে
অংকুরের দগ্ধ অবশেষ ~~।
তবুও মনের গোপন ছাঁচে
হতাশার খাঁজে
জীবনবৃন্তে অনুভূতির ফুল ফোটাও ---
এবার ভালবাসার কথা বলো.... ।
যদিও রঙ্ চটা স্বপ্নে
জংধরা আশায় --- হাঁটু মুড়ে খুঁজি ভাষা--
একটু স্বাধীনতার কথা বলো....।
হয়তো বা প্রহরীরা রাত জেগে
পাতালে কাঁপন দিতে পারে ----
রুদ্ধরোষে জনস্রোতের কাছে
এ ' কাঁপন তো তুচ্ছ হ'তে পারে ~~
না হ'য় বিস্ফোরণের কথা বলো..... ।।
