সাপ্তাহিক প্রতিযোগিতা -১১
বিষয় -বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে কবিকে শ্রদ্ধাঞ্জলি
#ফিরে এসো নজরুল
#মালা সেন দে
#২৫।৫।২০২০
ওরা বলেছিলো , তুমি হারিয়ে যাবে কালের বিচারে ,
তোমার ক্ষুরধার লেখা ও সুললিত গান হারাবে দুরাশার ব…
সাপ্তাহিক প্রতিযোগিতা -১১
বিষয় -বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে কবিকে শ্রদ্ধাঞ্জলি
#ফিরে এসো নজরুল
#মালা সেন দে
#২৫।৫।২০২০
ওরা বলেছিলো , তুমি হারিয়ে যাবে কালের বিচারে ,
তোমার ক্ষুরধার লেখা ও সুললিত গান হারাবে দুরাশার বালুচরে ।
তুমি বিশ্বজনে সমাদৃত , তুমি কাননের ফুল ,
তুমি বিদ্রোহী বীর , তুমি নজরুল ।
তুমি নজরুল , পর্বতের দৃঢ়তায় মহাকাল করেছ জয় ,
মানুষের মনে ভালবাসার আসনে হয়েছ অক্ষয় ।
এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী , আর হাতে রণতূর্য , , জীবনমাঝে নবীন সূর্য দিলে টঙ্কার মহাবীর্য ।
চায়ের দোকানে জীবন খুঁজেছ, খুঁজেছ নদীর চরে , অমৃত সুধা পান করেছো নাট্যদল ঘুরে ঘুরে ।
দুখীর ঘরে খুশির প্লাবন এনে তুমি জয়ী দুখু মিঞা , মুসলিম হিয়ায় শ্যামাসঙ্গীত , আন্দোলিত হিন্দু হিয়া ।
অনাচারে সোচ্চার লেখনী তুমি বন্দী কারাগারে ,
একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলিম জাগালে অন্তরে ।
কলমে তোমার মানব চেতনা, বাঁশিতে বেদনা ঝরে ,
তোমার কণ্ঠে অমৃত সুরে মুগ্ধ করলে আবাল বৃদ্ধ বনিতারে ।
ধর্মের বেড়াজাল ছিঁড়ে তুমি দেখিয়েছ নব দিগন্ত পথ ,
তোমার কবিতা , তোমার গানে উদ্ভাসিত নতুন মত ।
হাতড়ে ফিরি তোমায় কবি , পাইনা খুঁজে আর ,
তোমার আমার মাঝে আজ সপ্ত পারাবার ।
ধর্মের নামে হানাহানি সাম্যের খাতায় জমেছে ধূল ,
একবার এসে হাল ধর তুমি আমাদের নজরুল ।
ভেঙে দাও তুমি লৌহ কপাট শাসকের দুরাচার ,
নতুন জন্ম নাও ভুবনে নতুন কলমে আরও দাও উপহার ॥
