Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা -১১
বিভাগঃ- গদ্য কবিতা (২৫|০৫|২০২০)
""""""""""""""""""""""""""""&q…


সাপ্তাহিক প্রতিযোগিতা -১১
বিভাগঃ- গদ্য কবিতা (২৫|০৫|২০২০)
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
'     #সাহিত্যের_ধূমকেতু
      """""""""""""""""""""""""""""" ✍ #কামনা_দেব।
                                              """"""""""""""""""
হে চির বিদ্রোহী সাহিত্যের ধূমকেতু
আজ তোমার ভীষন প্রয়োজন ,
তোমার ঐ আপোসহীন বজ্রনিনাদ লেখনির ..
আজো শুনি, তোমার অগ্নিবীনার ঝংকার,

পৃথিবীতে আজ বড় সংকট যে মানবতার ,

হে প্রেমের পূজারী নজরুল ..
অগ্নিবীনার ঝংকারে ফুটিয়েছো আগুনের ফুল
গানে কবিতায় ধরিয়েছো মানবের কত ভুল
অভ্রভেদী বজ্রহুংকার যে নেই এখন আর কলমে
প্রতিবাদ বিদ্রোহ হারিয়ে গেছে যশ লোভের নামে!                     
                                   
হে নজরুল আজো শুনি তোমার অগ্নিবাণী..
তোমার জীবনের রন্ধ্রে রন্ধ্রে ছিল সম্প্রীতির বন্ধন।
তোমার রচিত সাম্যের গান গেয়ে উঠে তো মানুষ, -
  "মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান, 
   মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।"

হে সর্বহারার কবি নজরুল ...
অন্যায়ের প্রতি বিদ্রোহী মনে রচেছিলে মুক্তির গান
রণভেরী দামামাতে গেয়েছো জীবনের জয়গান।
তোমার লিখনির বজ্রসম হুঙ্কারে সেদিন,
কেঁপে উঠেছিল সাম্রাজ্যবাদের ঐ সিংহাসন।

দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হে বিদ্রোহী কবি-
লিখেছিলে তুমি নবজাগরণের গান, ....           
"দুর্গম গিরি, কান্তার–মরু, দুস্তর পারাবার হে
 লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার…"
তাইতো মানব হৃদয়ে পাতা তোমার স্থায়ী সিংহাসন।

হে দেশপ্রেমিক বীরসৈনিক কবি নজরুল ...
তোমার স্বদেশ চেতনার জাতীর ভাবনাতে,
অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলে--
"কারার ঐ লৌহকপাট,-
            ভেঙ্গে ফেল্,কর রে লোপাট,
 রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী.."

হে বিদ্রোহী কবি কাজী নজরুল ..
সুখ দুঃখ, শোক আনন্দ বিরহে বেঁধেছো গান
সর্বহারার চোখের জল করেছো তুমি পান।
কখনো করোনি আপোস, উচ্চ শিরে ধরেছো তান-
    "বল বীর, বল উন্নত মম শির! শির নেহারি ,
     আমারি নত শির ওই শিখর হিমাদ্রির ...."
           
হে বিদ্রোহী, হে প্রতিবাদী কবি নজরুল,
বর্তমানের ঘোর অমানিশাতে জাতি দেশ সমাজ,
তোমার আলোকবর্তিত সাহিত্যের প্রয়োজন আজ।
নব রূপে ফিরে আসো আবার আবার ....
আমাদের হৃদয়ে মননে ....
হে নজরুল তোমার যে বড় দরকার।
--------------------------------------------------------------
       #Copyright #কামনা_দেব।
           #রচনাকাল:: 23/05/2020