Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১১
বিষয় -- কাজী নজরুল ইসলাম
তারিখ - ২৯.০৫.২০২০
শিরোনাম:- #চাইছি_আবার_তোমার_কলম
কলমে :- উত্তম কুমার সাহা
========================
কবি,
অনেক কথাই লিখেছো তুমি
জীবদ্দশায় সজ্ঞানে,
অনেক হৃদয় জয় করেছো
এই সমাজ…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১১
বিষয় -- কাজী নজরুল ইসলাম
তারিখ - ২৯.০৫.২০২০
শিরোনাম:- #চাইছি_আবার_তোমার_কলম
কলমে :- উত্তম কুমার সাহা
========================
কবি,
অনেক কথাই লিখেছো তুমি
জীবদ্দশায় সজ্ঞানে,
অনেক হৃদয় জয় করেছো
এই সমাজজীবন কল‍্যানে।

লিখেছো কবেই,
"জাতের নামে বজ্জাতি সব
জাত জালিয়াৎ খেলছে জুয়া"

কিন্তু,
চলছে আজও সে খেলা হায়
মানুষের নেই কোনোই হু-হা।

বরং,
শিক্ষিতরাই আনছে বিভেদ
শানিয়ে ধর্মের গোপন অস্ত্র,
গরুর দুধে মিলছে সোনা
বোকা বানিয়ে পুরাণ শাস্ত্র।

কবি,
আজকে তোমার জন্মতিথি,
স্মরণ করতে বুক কাঁপে,
এখন লেখক কবি বুদ্ধিজীবী
দলদাস হয়ে জল মাপে।

জানো,
ব‍্যতিক্রমী হয়তো আছে,
ঘরের কোণায় মুখ গুজে,
মুখ খুললে সুখ যদি যায়,
সব জেনে তাই চোখ বোজে।

আজ,
দেশের সেরা ভাঁওতাবাজের
হাতেই অর্পণ দেশখানা,
সারা দেশ যখন লকডাউনে
খুললো প্রথম ভাটিখানা।

তোমার,
সাম‍্যবাদের গান শোনে সব,
ঘাঁটে হয়তো অনেক পুঁথি,
বইয়ের থেকে তুললে মাথা
হারায় সকল অনুভূতি।
ধনীর দুলাল ঘরে ফেরে,
বিশেষ উড়োজাহাজ করে,
গরীব পরিযায়ী শ্রমিক,
হাঁটতে হাঁটতে পথেই মরে।

বলো,
বলবে কে আর তেমন করে
বলতো যেমন তোমার কলম,
ভাঙবে কে ঐ পাষাণ বিবেক
ব‍্যস্ত যে হাত মাখাতে মলম।

আজ,
বড্ড তোমায় চাইছি আবার,
চাইছি তোমার কলমটারে,
শব্দকথার অগ্নিবাণে,
দাও জাগিয়ে বিবেকটারে।
         ------------------
            কলকাতা
       ===========