রাজ্য সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী সঠিকভাবে এলাকায় পৌঁছাচ্ছে না। এরই প্রতিবাদে শহীদ মাতঙ্গিনী ব্লকের পঞ্চায়েত প্রধান সহ একাধিক জনপ্রতিনিধি জেলা শাসকের সঙ্গে দেখা করলেন। শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় …
রাজ্য সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী সঠিকভাবে এলাকায় পৌঁছাচ্ছে না। এরই প্রতিবাদে শহীদ মাতঙ্গিনী ব্লকের পঞ্চায়েত প্রধান সহ একাধিক জনপ্রতিনিধি জেলা শাসকের সঙ্গে দেখা করলেন। শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় না রেখে কাজ করছেন এমনটাই অভিযোগ ধলহরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আতিউর রহমানের। গত বুলবুল ঝড়ে পান চাষের ক্ষতিগ্রস্ত চাষীদের নামের লিস্ট এখনো পঞ্চায়েত প্রধানের হাতে না আসায় বিডিওর দিকে অভিযোগের আঙুল তুলেছেন শহীদ মাতঙ্গিনী ব্লকের জনপ্রতিনিধিরা। আমফান ঝড়ে শহীদ মাতঙ্গিনী ব্লক এ ক্ষতিগ্রস্তদের তালিকা এখনো প্রকাশ করতে পারেনি বিডিও। অভিযোগ শহীদ মাতঙ্গিনী ব্লকের জনপ্রতিনিধিদের। সব মিলিয়ে শহীদ মাতঙ্গিনী ব্লক এ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে জনপ্রতিনিধিদের ক্রমশ দূরত্ব বেড়েই চলেছে।
