#অনন্য_সৃষ্টি_সাহিত্য_পরিবার
#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_১১
#বিষয়_জামাই_ষষ্ঠী
#বিভাগ_কবিতা
#শিরোনাম_অনলাইন_ষষ্ঠী
#কলমে
#বীরেন_আচার্য্য
#২৭শে_মে_২০২০
অনলাইন ষষ্ঠী
--------------------
জষ্ঠি মাসে ষষ্ঠী পুজো সব গুষ্টি উদ্ধার
রসনাতৃ…
#অনন্য_সৃষ্টি_সাহিত্য_পরিবার
#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_১১
#বিষয়_জামাই_ষষ্ঠী
#বিভাগ_কবিতা
#শিরোনাম_অনলাইন_ষষ্ঠী
#কলমে
#বীরেন_আচার্য্য
#২৭শে_মে_২০২০
অনলাইন ষষ্ঠী
--------------------
জষ্ঠি মাসে ষষ্ঠী পুজো সব গুষ্টি উদ্ধার
রসনাতৃপ্তির আয়োজন যত খাদ্যের পাহার ।
বরটার পেনশন করছে টেনশন আমি কিযে করি
এবারে যে আগুন সবই নিল আমফানে হ'রি ।
শাপে বর হয়েছে লকডাউন ট্রেনতো এবার বন্ধ
আসবে কি বাবাজি আমার বন্ধ হবে দ্বন্দ্ব।
নেমনতন্নটা করেই দি " হ্যালো বাবা সুমন -
ষষ্ঠী যে জানো তো বাবা- তুমি আমার সবেধন " ।
-জানি বৈকি শাশুমা তা কি করে যে যাই ?
"ওই দেখ ছেলে আমার আসাটা কিন্তু চাই ।
গলদা চিংড়ি মালাইকারি ,সঙ্গে কচি পাঁঠা
ইলিশটাও দেখছি আমি মশলা তো সব বাঁটা " ।
-আঃ শাশুমা বলবেন না আর জিভে আসে জল
সূর্য মোদকের জলভরা - ওরে চল্ রে মন চল্ ।
সঙ্গে শুধু তোমার হাতের পার্শে মাছের ঝাল -
"এরপরও যে চাই তোমার ওরে আমার কপাল ।
হবে হবে সব হবে খন্ হোয়াটস্ আপটা খোলো
ছবিগুলো সব দিচ্ছি গো দেখে এবার বলো ।
লকডাউনটা চলছে যে ,বাবা সোশ্যাল ডিস্টেন্স " -
-আমিও ভাবছি শাশুমা কি করবো প্রেজেন্টস ।
বালুচরী-কাঞ্জিভরম্ , না কি দেবো তসর -
চুড়িদারের দিলাম ছবি ওটাতো তোমার দোসর ।
সবকিছুরই দিলাম ছবি দেখে তুমি নিয়ো
অনলাইনে ফোঁটাটা মা এবার না হয় দিয়ো ।
-------------------×-------------------
🌹🌹সর্বোত্তম 🌹🌹
