Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

16/6/2020
অপমৃত্যু
বিভাগ - ছোট গল্প (৩০০শব্দের)

সোমা দত্ত
-------------------------------------

দুপুরে খাওয়ার পর রমা একটা মোড়ার উপরে বসে এবারের শারদীয়া সংখ্যাটায় চোখ বোলাচ্ছিল  হঠাৎ ডেকাদার গলা। বাগানের বেড়ার ওধারে ডেকাবাবু,উস্ক…


16/6/2020
অপমৃত্যু
বিভাগ - ছোট গল্প (৩০০শব্দের)

সোমা দত্ত
-------------------------------------

দুপুরে খাওয়ার পর রমা একটা মোড়ার উপরে বসে এবারের শারদীয়া সংখ্যাটায় চোখ বোলাচ্ছিল  হঠাৎ ডেকাদার গলা। বাগানের বেড়ার ওধারে ডেকাবাবু,উস্কখুস্ক চেহারা যেন অনেকদিন ঘুমোয়নি  পরনে গামছা উদোম গা। ছোট ছেলের হাত ধরা। রমা জিজ্ঞেস করল,'কিছু বলবেন ডেকাদা?  শরীর ভাল আছে তো দাদা?'
এদিক ওদিক দেখে ডেকাবাবু খুব আস্তে অসহায় মুখ করে বললেন, 'বৌদি পাঁচশো টা টাকা দেবেন বড় ছেলেটার জ্বর!
রমা চুপ করে রইল,এর আগে তো কখনো টাকা চায়নি ডেকাদা, দুমুঠো ডাল ভাত তো জোটে এদের আজ তবে টাকা চাইছে! রমা ভেতর থেকে টাকাটা এনে  দেওয়ায় তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবে বলে সে হনহনিয়ে  চলে গেল।
পরের দিন  সন্ধ্যায় ডেকাদাকে দেখে রমা আঁৎকে উঠলো  মনে হলো,একরাতে তার বয়স অনেকটা বেড়ে গেছে। ডেকাবাবুর সাথে চোখাচোখি হতেই রমা বড় ছেলের কথা জিজ্ঞেস করাতে  কান্নায় ভেঙে পড়লো আর বিড়বিড় করে বলতে লাগলো, 'বৌদি আমার গলায় দড়ি দাওয়া ছাড়া আর কোন উপায় নেই ' রমা কথাগুলো না শোনার ভান করে তাড়া আছে বলে ঘরে ঢুকে গেল, মনে হল সত্যিই যেন বিপদ  দরজায় কড়া নাড়ছে, রমার সিক্স সেন্স এমনি কোন আভাস দিচ্ছে। রাতে শোয়ার সময় রমা, স্বামী রজতকে সমস্ত ব্যাপারটা জানালো সে।রজত বলল ডেকাবাবুর খাবারের ঠেলাটা মাস দুয়েক হলো বন্ধ কি সব ঝামেলায় তাই আর্থিক টানাটানি চলছে তার উপর ঘর ভাড়া ও ইলেক্ট্রিসিটির বিল দিতে পারেননি  বলে গতকাল রাতে বাড়ির মালিক  চড় থাপ্পড় মেরেছে, আজ সকালে  বাজারে উনি  নিজেই রজতকে এসব কথা বলেছেন।
রাত প্রায় আড়াইটে  নাগাদ প্রচন্ড জোরে সদর দরজায়  শব্দ -রমার আর রজতের ঘুম ভেঙে গেলো বাইরে ডেকাবাবুর বড়ছেলে পরিত্রাহী   চিৎকারে আঙ্কেল বাবাকে বাঁচান..... ডেকাবাবুর গতকাল বিকেলের চেহারাটা রমার মনে পড়ে যায়, কথাগুলো কানে বাজছে প্রচন্ড ভয়ে সে রজতকে জড়িয়ে ধরে। রজত  লাইট জ্বালিয়ে রমাকে পাশের ঘরে মায়ের কাছে রেখে ডেকাবাবুর ঘরের দিকে ছুটল, কিছুটা গিয়ে থমকে দাঁড়িয়ে দেখলো ডেকাবাবু ! শরীরটা রজতের পাশের ক্লাবের বাইরের দিকে বাড়ানো একটা কড়িকাঠের সাথে ঝুলছে। বাইরে  তখনও  নিকষ কালো আঁধার।