*********** স্ব নির্ভর *********
আশা সরকার
১৬।০৬।২০২০
অতসী আজকাল বুঝে গেছে বাঁচতে হলে
নিজের একটা জগৎ দরকার ,,,,,,,,,
কারণ..... অবিরাম পাল্টে যায়
…
*********** স্ব নির্ভর *********
আশা সরকার
১৬।০৬।২০২০
অতসী আজকাল বুঝে গেছে বাঁচতে হলে
নিজের একটা জগৎ দরকার ,,,,,,,,,
কারণ..... অবিরাম পাল্টে যায়
আপনজনের দৃষ্টি
মূল্যায়ন বদলায় .... ক্ষণিকে ক্ষণিকে
সিদ্ধান্তের ধন্দে .... জীবন কেটে যায়। প্রতিবিম্ব আবছা হয় .... ফেলে আসা অতীতের ,,,,,,
অতীত কে অতীতের দুনিয়ার নির্বাসনে পাঠিয়ে
নিজ গুনে বেঁচে থাকার অহঙ্কারে ,,,,,,,,
অহঙ্কারী আজ অতসী।
অসহ্য অবহেলায় অবিচল অতসী
নির্লিপ্ততা অনাদরকে ফিরিয়ে জীবন বাজি রেখে
জিহাদ জারি ,,,,,,,,,,,,,,,
অকরুণ পৃথিবীতে দাপিয়ে বেড়াবার ইচ্ছে ,
পরমায়ুকে পরোয়া কার ?
অনেকদিন বেঁচে থাকার চাইতে
অল্প কিছুদিন ...আমি আমার মতন বাঁচবো।
হেরে যেতে আসিনি ,,,,,,,,,,,,
সবাইকে জানিয়ে দিয়ে যাবো
আমি অতসী ছোটো হলেও সম্পূর্ণ।
জীবনের বাজি আমাকে জিততেই হবে
কারণ নারীরাও অর্ধেক আকাশ।।
#######
