Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#তারায়_তারায়
#কলমে_মৌসুমী_মিত্র
একটা আবেগ     খুশির ঝিলিক চোখের তারায়
অন্য আবেগ       জলাধার হয়ে চোখের কোণায়

একটা আবেগ     হেসে ওঠে ওই তারার মাঝে
অন্য আবেগ       ভীতহরিণী, তারায় কাঁপন চকিত ভয়ে

একটা আবেগ     চোখের তারায় বেদনার ঢল


#তারায়_তারায়
#কলমে_মৌসুমী_মিত্র
একটা আবেগ     খুশির ঝিলিক চোখের তারায়
অন্য আবেগ       জলাধার হয়ে চোখের কোণায়

একটা আবেগ     হেসে ওঠে ওই তারার মাঝে
অন্য আবেগ       ভীতহরিণী, তারায় কাঁপন চকিত ভয়ে

একটা আবেগ     চোখের তারায় বেদনার ঢল
অন্য আবেগ       ভাষাহীন, তারা অশ্রুসজল

একটা আবেগ     উৎকণ্ঠা আঁকে চোখের তারায়
অন্য আবেগ       কথা বলে শুধু তারায় তারায়

একটা আবেগ      ম্রিয়মাণ তারা নত অপমানে
অন্য আবেগ       দিশাহীন, তারা পলকে ঢাকে

একটা আবেগ     চোখের তারা বিদ্রোহে জ্বলে ওঠে
অন্য আবেগ       সেই তারাতে সংহার রূপ ধরে

একটা আবেগ     মঙ্গলব্রতে, তারা হয় বাঙ্ময়
অন্য আবেগ       নির্বাক তারা, আত্মিক অবমাননায়।।@মৌসুমী