Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা
বিভাগ - কবিতা
শিরোনাম - নবীন ও প্রবীণ
কবি-কৃপা মোহন চাকমা
তারিখ ০১/০৬/২০২০

ঝড়  ঝড় শুধু অবেলার ঝড়
মিষ্টি  মিষ্টি    অভিরাম  ঝড়ে
সৃষ্টির প্রলয়তা   এনে  দেবে ?
অবিশ্রান্ত   ঝড় এক নাগাড়ে।

বন্যার গুমোট বাঁধা …


দৈনিক প্রতিযোগিতা
বিভাগ - কবিতা
শিরোনাম - নবীন ও প্রবীণ
কবি-কৃপা মোহন চাকমা
তারিখ ০১/০৬/২০২০

ঝড়  ঝড় শুধু অবেলার ঝড়
মিষ্টি  মিষ্টি    অভিরাম  ঝড়ে
সৃষ্টির প্রলয়তা   এনে  দেবে ?
অবিশ্রান্ত   ঝড় এক নাগাড়ে।

বন্যার গুমোট বাঁধা জল হবে না তো
স্রোতস্বিনী, ক্ষণিক  বৃষ্টির জোয়ারে !
গুরি গুরি বৃষ্টি গুরি গুরি ভাঙা ঝড়
জীর্ণ পুরোনো ঘর  তেমনি নড়ে বড়ে।

বৃষ্টি বৃষ্টি কোথায় তোমার গন্তব্য স্থল
আছে কি কোনো তোমার নতুন খবর ?
মিঠে মিঠে ,বসন্ত বাতাসের জোয়ারে
গুরি গুরি বৃষ্টি, সৃষ্টির অবেলার  ঝড়।

আবেগী ব্যাকুলতার সুর কোকিলের
সুরেলা মিষ্টি কন্ঠ, আসছে কর্ণ কূহরে,
 মিষ্টি শীতলতা অনুভূতি দু'কান ভরে
নবীনতা ভরে উঠবে কি  নতুন বছরে ?

যদি ও নবীন,  প্রবীণদের করে অবহেলন
নবীনদের জীবন ধারা হোক, মধুর যতো!
নিঃসহায় বৃদ্ধের প্রতি কতিপয় দৃষ্টি যেমন
প্রবীণ ছাড়া,তব নবীনদের কি কদর হতো ?