Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

কথাকলি
১৭.৬.২০

অভিধান খুঁজে খুঁজে প্রেমের শরীর
পেয়েছে নতুন রোদ নতজানু মেঘ
অশরীরী অভিমান উদাস আতর
কিছু  কিছু স্মৃতি আর বিষাদী বেহাগ
ডানায় ছুঁয়েছে একা টুকরো আকাশ
ঋতু ছুঁয়ে ভিজে গ্যাছে কিছু হাহুতাশ
মধুময় অলৌকিক গোলাপী আভায়
মাটিও গ…


কথাকলি
১৭.৬.২০

অভিধান খুঁজে খুঁজে প্রেমের শরীর
পেয়েছে নতুন রোদ নতজানু মেঘ
অশরীরী অভিমান উদাস আতর
কিছু  কিছু স্মৃতি আর বিষাদী বেহাগ
ডানায় ছুঁয়েছে একা টুকরো আকাশ
ঋতু ছুঁয়ে ভিজে গ্যাছে কিছু হাহুতাশ
মধুময় অলৌকিক গোলাপী আভায়
মাটিও গোপন প্রেম ফসলে সাজায় !

প্রজাপতি প্রেম তবু রঙীন মাথুর
পদাবলী ঢেউ ভাঙে সোহাগী নূপুর
ভেঙে যায় কুঞ্জবন ননদী কপাট
শাশুড়ি কুলের জ্বালা ঝড়ের দাপট
বুকের আগুন শুধু কুড়ে কুড়ে খায়
শরীর মিটিয়ে চলে মানসিক দায় !