Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

কবিতাঃ নির্ভরতা
   -সঞ্জয় কীর্ত্তনীয়া 
  তাং-১৫/০৬/২০ ইং
*******************
মাঝে মাঝে শুভ্র ভেলা
কালো বর্ণে বিদ্যুৎ বর্ষে
ক্ষণিক পরেই স্বচ্ছ নিল
শান্তি ফিরায় হৃদয় মঝে,
সূর্য মামার কিরণ মালা
গলায় পড়ে সকল জনে,
রামধনুকের সপ্ত রঙের


কবিতাঃ নির্ভরতা
   -সঞ্জয় কীর্ত্তনীয়া 
  তাং-১৫/০৬/২০ ইং
*******************
মাঝে মাঝে শুভ্র ভেলা
কালো বর্ণে বিদ্যুৎ বর্ষে
ক্ষণিক পরেই স্বচ্ছ নিল
শান্তি ফিরায় হৃদয় মঝে,
সূর্য মামার কিরণ মালা
গলায় পড়ে সকল জনে,
রামধনুকের সপ্ত রঙের
নেই পরিবর্তন বৃষ্টি ঝড়ে।

হৃদয় ভরা মলিন ব্যাথা
কান্না আসে নয়ন জলে,
সুখ পেতে চাও এ জীবনে
চন্দ্রমুখীর আঁচল তলে,
কাম বাতাসে আগুন জ্বলে
মেঘ লাগেনা হৃয় মাঝে,
বনের কুসুম ফোটে শাখে
সুখ বিলায় সৌরভ গন্ধে।

জীবন পথে উথাল পাতাল
সব সময় ঝড়ের মত আসে,
নির্ভীকতা শক্তি সুধা আনে
রং ধনুকের রঙ্গিন পরশে,
হাজার বাঁকেও নদীর গতি
যেমন করে সমুখ পথে চলে,
শতেক বাঁধা ভেঙ্গে ফেলো
রামধনুকের রং হবে নিজে।