দুর্বোধ্য সমাজ
রাজীব মিত্র
পৃথিবীটাই পুরো অলৌকিক দুর্বোধ্য --
সব বুঝেও জানতে চেওনা কেন ?
আমরা-তো লিখে ফেলি অজানা সাতকাহন
রাতের চাদটা কিছু বলেনা , তবুত্ত নিজের
অজান্তেই হয়ে যায় পোড়া রুটি....... !
ওরা তো ফুলের দিকে তাকায়-না …
দুর্বোধ্য সমাজ
রাজীব মিত্র
পৃথিবীটাই পুরো অলৌকিক দুর্বোধ্য --
সব বুঝেও জানতে চেওনা কেন ?
আমরা-তো লিখে ফেলি অজানা সাতকাহন
রাতের চাদটা কিছু বলেনা , তবুত্ত নিজের
অজান্তেই হয়ে যায় পোড়া রুটি....... !
ওরা তো ফুলের দিকে তাকায়-না ,
গানও শোনেনি কোনদিন... ?
তবুও তোমরা শুকনো ফুলে সুর বাঁধো -
দিনের পর দিন পেটের জ্বালা সহ্য করে
কখনো দেখেছো নিজের সন্তানকে না খেয়ে
থাকতে সারাদিন - ?
কখনো লিখে রাখেনা মনের জ্বালা , সে তো
কাগজও খেয়ে ফেলে খিদের জ্বালায়
তার কাছে লৌকিক শুধু খিদেটাই।
তুমি কখন ভাত খাবে সেটা
না-চাওয়া এক ভোগ....
তোমার মেকি মানবিকতায় বিক্রি হয়ে যায় অচেনা কত শরীর জলের দরে --
গর্ভবতী কুমারী সময়ের বোঝাটা
বাড়তেই থাকে ?
বৈশাখী ঝড়ের শেষে জৈষ্ঠের ঘামে খোঁজে
দু দানা অন্ন
সমাজের ভারটা বয়ে চলাই যে ওদের ধর্ম।
মেকি প্রেমের ছন্দে বৈশাখও
তোমাদের শরীরে চির বসন্ত ।।।
