Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিভিন্ন দাবিতে বিক্ষোভ এস ইউ সি আই এর

আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, পরিযায়ী শ্রমিকদের কাজ ও খাদ্যের দাবিতে তমলুক ব্লকে বিক্ষোভ দেখাল এস ইউ সি আই।

করোনা বিধ্বস্ততার মধ্যে আমফান ঘূর্ণিঝড়ে বিপর্যয়ের দরুন লক্ষ লক্ষ মানুষ আজ দিশেহারা। আবার ঝড়ে  ক্ষতিগ্রস্তদ…



আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, পরিযায়ী শ্রমিকদের কাজ ও খাদ্যের দাবিতে তমলুক ব্লকে বিক্ষোভ দেখাল এস ইউ সি আই।

করোনা বিধ্বস্ততার মধ্যে আমফান ঘূর্ণিঝড়ে বিপর্যয়ের দরুন লক্ষ লক্ষ মানুষ আজ দিশেহারা। আবার ঝড়ে  ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ নিয়ে বিস্তর দলবাজি দুর্নীতির অভিযোগ এসইউসিআই দলের।  পরিযায়ী শ্রমিকরা যারা কাজ হারিয়ে বাড়ী ফিরে এসেছে, তাদের কাজের দাবি এবং খাদ্যের দাবিতে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে তমলুক ব্লক অফিসে বিক্ষোভ দেখায়।
বিক্ষোভে নেতৃত্ব দেন এস ইউ সি দলের তমলুক লোকাল কমিটির সদস্য শম্ভু মান্না,  শিক্ষক সৌমিত্র পট্টনায়েক, দলের যুব কর্মী সঞ্জয় জানা,তরুণ ঘোড়াই প্রমূখ।
সঞ্জয়বাবু বলেন, ঝড়ের ক্ষতিপূরণের ক্ষেত্রে ব্যাপক দলবাজি দুর্নীতি দেখা যাচ্ছে।তা বন্ধ করতে হবে। যাতে অবিলম্বে সমস্ত ক্ষতিগ্রস্তদের তালিকা পঞ্চায়েতে প্রকাশ করা হয়, সেই দাবিতে এবং পরিযায়ী শ্রমিকদের সরকারি যে খাদ্যদ্রব্য দেওয়ার কথা যাতে সুষ্ঠুভাবে বন্টন করা হয় ও সবাইকে জব কার্ড প্রদান,১০০ দিনের কাজ, প্রত্যেকে যাতে এই খাদ্যদ্রব্য পায় সেই দাবিতে আজ তমলুক ব্লক অফিসে এই বিক্ষোভ।