#ক্যাসিওপিয়া_দৈনিক_প্রতিযোগিতা
#বিষয়ঃ কবিতা
#তারিখঃ ১৭/৬/২০২০
জাগরণ
মধুপর্ণা বসু
নীরব মুহুর্তে ভাবনারা সজাগ
আমার কলমের সাথে চেনা-
স্বপ্নের অহেতুক আনাগোনা,
কোথায় যেন বিদায়ের পূর্বরাগ।
মনের কোনে চাপা দীর্ঘশ্বাস,
নক্ষত্র শূন্য মনের…
#ক্যাসিওপিয়া_দৈনিক_প্রতিযোগিতা
#বিষয়ঃ কবিতা
#তারিখঃ ১৭/৬/২০২০
জাগরণ
মধুপর্ণা বসু
নীরব মুহুর্তে ভাবনারা সজাগ
আমার কলমের সাথে চেনা-
স্বপ্নের অহেতুক আনাগোনা,
কোথায় যেন বিদায়ের পূর্বরাগ।
মনের কোনে চাপা দীর্ঘশ্বাস,
নক্ষত্র শূন্য মনের আকাশে
জিতে যাওয়া কিছু শব্দ ভাসে
শুধু খুঁজে যায় অমলিন বাতাস।
জীবনের অনুভূমিতে ঠিকানা চায়
মানুষ জানে তারা পরাশ্রিত উপ্ত
দুরাশার বালুচরে স্বেচ্ছা অবলুপ্ত,
ভাসতে ভাসতে পায় কিনারায়।
সুদূর বেদনার আচ্ছন্ন প্রবাহ,
কতবার ফেরাতে চাই নিজেকে
তবুও একাকার হয় চারিদিকে
নিভে যায় জ্বলে ওঠা বাঁচার আগ্রহ।
চীৎকার করে বলি, আমার জীবন
'ভাঙো দেওয়াল,ভাঙো দুর্গমতা
সাথে নাও সব পরাজয় দুর্বলতা'
তবুও শেষে জিতই হবে তৃপ্ত মন।
