আর্তনাদ
মনসিজ (দিব্বান গুহ)
05/06/2020
আঃ! উফ্! আর পারছি না গো।
আর মেরো না আমায়।
দয়া করো। ছেড়ে দাও। প্লিজ।
বড় কষ্ট হচ্ছে গো।
বড্ড লাগছে ব্যথা।
একদিকে দাবানলে পুড়ছি উত্তরাখণ্ডের জঙ্গলে!
আবার একদিকে, উপড়ে ফেলে দিচ্…
আর্তনাদ
মনসিজ (দিব্বান গুহ)
05/06/2020
আঃ! উফ্! আর পারছি না গো।
আর মেরো না আমায়।
দয়া করো। ছেড়ে দাও। প্লিজ।
বড় কষ্ট হচ্ছে গো।
বড্ড লাগছে ব্যথা।
একদিকে দাবানলে পুড়ছি উত্তরাখণ্ডের জঙ্গলে!
আবার একদিকে, উপড়ে ফেলে দিচ্ছে ঘূর্ণিঝড়!
শত লড়াই করেও সেদিন
সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারলো না
আমার শত শত ভাইয়েরা!
আবার তার মধ্যে তুমি এসে কোপাচ্ছো?
এমন নিষ্ঠুরভাবে আঘাত করছো?
ওই ধারালো যান্ত্রিক করাতটা দিয়ে --
এভাবে কাটছো আমাকে?
তুমি না মানুষ!
তোমার এতটুকু দয়া নেই প্রাণে?
ছেড়ে দাও না গো -- এ যাত্রায়, কৃপা করে!
আমি কথা দিচ্ছি --
আরো ঘন ছায়া দেবো,
আরো শুদ্ধ বাতাস দেবো,
রসালো সুস্বাদু ফল দেবো,
সুগন্ধী রঙ-বাহারি ফুল দেবো ...
আ-আ-আঃ!
মরে যাচ্ছি গো-ও-ও-ও....!
বাঁচাও ..... কেউ আছো ..... ?
আ ..... আ ..... আঃ.....।।
