Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

**বিশ্ব পরিবেশ দিবস **

**বটবৃক্ষ * *

আমি কি বৃদ্ধ হয়েছি!!
কে বলে!?
আমার ফুটন্ত রক্ত দিয়ে  তোমায় জাগিয়ে রাখবো।

     কি হবে জেগে!?
    আমার গাঢ় সবুজ, আমার হালকা সবুজ
       আজ হলুদে পরিণত।

সেই তোমার ভাঙাচোরার  গল্প।
ভুলে গেলে!!তোম…


**বিশ্ব পরিবেশ দিবস **

**বটবৃক্ষ * *

আমি কি বৃদ্ধ হয়েছি!!
কে বলে!?
আমার ফুটন্ত রক্ত দিয়ে  তোমায় জাগিয়ে রাখবো।
               
     কি হবে জেগে!?
    আমার গাঢ় সবুজ, আমার হালকা সবুজ
       আজ হলুদে পরিণত।

সেই তোমার ভাঙাচোরার  গল্প।
ভুলে গেলে!!তোমার সৌন্দর্য,
তোমার মায়া মাখা ছায়া।
শোননা;পাখিদের কোলাহল,
পাখিদের ভরসা তুমিই।

          ভুলিনি...
কিন্তু, ভুলতে চাই।
বৃদ্ধের কি দাম জগৎ সংসারে!!

দাম!!
       তুমিই তোমার দাম  দিলেনা,
তবে, মানুষ বলে...  বৃদ্ধ বটগাছ--
মাথার উপর,  বটগাছের মতন আয়ূ হোক।
শ্রান্ত পথিকের ছায়া তুমি।
ক্লান্ত জীবনের নিঃশ্বাস তুমি।
নিঃশব্দে নিঃশ্বাস দান করেই--
 ধরে রেখেছো ধরিত্রী কে।
এই ধরোনা---এত বড়ো ঝড়টা যে গেলো,
আমরা বুক চিতিয়ে,মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিলাম ---বলেই না,
রক্ষা পেল পাখিদের বাসা, কত ছোট -ছোট
অনামী গাছ, গরিবের খড়ের চাল।
সবটুকু কী পারলাম!!
যেটুকু ----তাই বা কম কিসে।
হ্যাঁ তবে, মানুষের সর্বগ্রাসী লোভের হাত থেকে
এই অরণ্য সম্পদ বাঁচানোও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
বিধাতা প্রাণের আয়োজন করে সকল কে পাঠিয়েছিলেন --
লালায়িত লোভ মানুষ কে ধ্বংসের বীজ বুনে দিচ্ছে মনে।
তাইতো তাদের লালারস পরীক্ষা করে বাঁচার
অঙ্গিকার পত্র কিনতে হচ্ছে...।
আমিও  যে দিন -দিন শুকিয়ে যাচ্ছি।
আমার দিনও কী শেষ হলো!?

কে বলে!!
আমরা শিকড়ে -শিকড়ে বেঁধে,
গভীর থেকে গভীরে গিয়ে --
মাটির রস শুষে নিয়ে এসে  বেঁচে থাকবো..
দু'জনের গভীর আলিঙ্গন -- আমাদের বাঁচার রসদ। আমিই--তোমার দেহ থেকে ঝোলা  ঝুড়ি।
আমি তো তোমার নব যৌবনের দূত।

আমরা বাঁঁচবো....
আকাশ পানে --
দু',হাত তুলে ---
দ্যাখো, দ্যাখো,  অস্তগামী সূর্য, ফেরার অঙ্গীকার রেখে কেমন লজ্জারাঙা!!
পাতার আড়াল থেকে কেমন ভালোবাসা মাখছে--
আহা্,  মুখটা তুলে দ্যাখো ই না।

এসো--- আমরা সনাতনী শ্লোগান হাসি মুখে বলি---

"গাছ লাগান প্রাণ বাঁচান "
            অথবা
"একটি গাছ একটি প্রাণ"

*মানুষ ও প্রকৃতির স্বার্থে *


শ্বেতা ব্যানার্জী"""""""