অরুণ কুমার সাউ, তমলুক : সম্প্রতি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নীট দুর্নীতিতে যুক্তদের শাস্তি সহ একাধিক দাবিতে দিল্লির যন্তর মন্তর, কলকাতা সহ সারাদেশব্যাপী ছাত্র যুবদের উত্তাল আন্দোলন হয়। এই পরিস্থিতিতে শনিবার কেন্দ্রীয় শিক্ষা মন…
অরুণ কুমার সাউ, তমলুক : সম্প্রতি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নীট দুর্নীতিতে যুক্তদের শাস্তি সহ একাধিক দাবিতে দিল্লির যন্তর মন্তর, কলকাতা সহ সারাদেশব্যাপী ছাত্র যুবদের উত্তাল আন্দোলন হয়। এই পরিস্থিতিতে শনিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এই ঐতিহাসিক আন্দোলনের জয়ে এস ইউ সি আই (কমিউনিস্ট) এর মিছিল সংগঠিত হচ্ছে।আন্দোলনে যুক্ত ছাত্র যুবকদের অভিনন্দন জানানো হয়। তমলুকের মিছিলে তমলুক লোকাল কমিটির সম্পাদক জ্ঞানানন্দ রায়, সতীশ সাউ, তপন জানা, অসীমা পাহাড়ী, শম্ভু মান্না উপস্থিত ছিলেন। একই ভাবে সম্প্রতি এন.টি.এ. ও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং গতকাল ছাত্র মিছিলে পুলিশের লাঠিচার্জ ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় যুক্ত দোষী ব্যক্তিদের শাস্তির দাবীতে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের ডাকে আজ সারা বাংলা প্রতিবাদ দিবসে পাঁশকুড়া ও ভোগপুরে দলের কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সংগঠিত করে। নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল থেকে তাদের বক্তব্যে আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরিপ্রেক্ষিতে এই দুর্নীতির সাথে যুক্ত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
অন্যদিকে ৫ ই আগস্ট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫১ তম স্মরন দিবস উদযাপনের প্রস্তুতিতে আজ দলের পাঁশকুড়া দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে চৈতন্যপুর রাধাবনে দলের কর্মী-সমর্থক-দরদী-শুভানুধ্যায়ীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক। সভা পরিচালনা করেন সংগঠনের পাঁশকুড়া উত্তর লোকাল কমিটির সদস্য স্বপন বেরা ও দীপঙ্কর মাইতি। সভায় নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে আন্দোলন,হকার উচ্ছেদ বিরোধী আন্দোলন ও নূতন করে স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত প্রতিরোধ আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংক্রান্ত বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
