Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

@কবিতা //আজকের অভিমন্যু
********************************
কলমে 🖊 দেবাশীষ
#############১৬/০৬/২০

তোমার অনুভব আমার শহরের
জানলা গলে একফালি রোদ,
বয়ে আনা উত্তাপ আমার ভেজা শরীরী শেকল,
একটা মুঠোফোন সময়ের সঙ্গী আমার
তরঙ্গিত শব্দজাল ছুঁয়ে…



@কবিতা //আজকের অভিমন্যু
********************************
কলমে 🖊 দেবাশীষ
#############১৬/০৬/২০

তোমার অনুভব আমার শহরের
জানলা গলে একফালি রোদ,
বয়ে আনা উত্তাপ আমার ভেজা শরীরী শেকল,
একটা মুঠোফোন সময়ের সঙ্গী আমার
তরঙ্গিত শব্দজাল ছুঁয়ে যায়
তোমার আমার অবসরের জীবন যাপন।

ভালো আছি যদি বলি.....ভালো থাকা যায়!
এই অস্থিরতা এখন প্রতিদিনের ধারাপাত,
সময় লুটে নিয়ে যায় সভ্যতার রোজনামচা,
দিন বদলের অজানা গুনিতকের সমীকরণ।

আজ অজানা আতঙ্ক জুড়ে বরাভয়,
নদীর দূ'কুল জুড়ে স্তব্ধতার মাতন,
ঘিরে রেখেছে স্মৃতিমুখ অপূর্ণ উল্লাস,
ভালোথাকা শব্দবহ প্রতিশব্দ আজ আচ্ছাদিত।

কেও হয়তো জানেনা...কবে এই বিবর্তন
কবে এই নাভিমূল ভেঙে একালের অভিমন্যুরা
গাণ্ডীব হাতে কুরুক্ষেত্রের যুদ্ধভূমি ছুয়ে
ভেঙে দেবে এই চক্রব্যুহের মায়াজাল,
খুঁজে নেবে প্রবেশ বাহিরের নিষ্কাসিত পথ।

সবটাই আলোড়ন আন্দোলনের অভিমুখ,
গোপন প্রস্তুতির সময়ের ধ্বনি আগতপ্রায়,
এবার একবার ঘুরে দাড়াতে চাইছে প্রতিবাদ,
সময়ের শেষকাল এবার মুখমুখির দ্বন্দ্বে,
এবার সময় ছিনিয়ে নেবার আমার তোমার অতি প্রিয় অধিকার।।
        #########🙏🙏🙏########