Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

যেওনা দাঁড়াও বন্ধু/ সুপ্রিয়া চক্রবর্ত্তী/16/06/20
****************************************

ওভাবে চলে যেওনা!!
একটু অপেক্ষা করে দেখো,
সুন্দর সময়টা তোমাকে আবার
দুহাত বাড়িয়ে ডাকছে!!

একবার পিছন ফিরে দেখো
তোমার প্রিয়জনরা তোমারই …


যেওনা দাঁড়াও বন্ধু/ সুপ্রিয়া চক্রবর্ত্তী/16/06/20
****************************************

ওভাবে চলে যেওনা!!
একটু অপেক্ষা করে দেখো,
সুন্দর সময়টা তোমাকে আবার
দুহাত বাড়িয়ে ডাকছে!!

একবার পিছন ফিরে দেখো
তোমার প্রিয়জনরা তোমারই অপেক্ষায়!!
একটু দাঁড়িয়ে যাও, ফিরে পাবে
আলোর নিশানা,
প্লিজ, এভাবে চলে যেও না!!

একটু অপেক্ষা করে দেখো,
কোনো না কোনো হাত তোমার দিকেই
বাড়ানো রয়েছে,এখনও।
পৃথিবীটা এখনও অতটাও খারাপ হয়ে
যায়নি,কিছু কিছু মানুষ এখনও আছে
ঈশ্বরের মত, তোমারই অপেক্ষায়।

হেরে যেতে নেই যে, একটু অপেক্ষা করলে
জয়ী নিশ্চই তুমি হবে।
যে মানুষ গুলো বন্যার জলে ঘর ভেসে
গেছে, তিনদিন গাছের ডাল আঁকড়ে
ঝুলছে সে একটু বাঁচার আশায়!!

তবে আমরা সব সুখ থাকতে কেনো,এভাবে?
জীবনটাকে আনন্দে নিয়ে বাঁচো,
ছোটো ছোটো জিনিসে আনন্দকে খুঁজে নাও
এক কাজে সাফল্য না পেলে, আবার
খুঁজে নাও অন্য যেকোনো কিছুতে সাফল্য

বুঝি,তোমরা বলবে অতো সোজা নয়,
আমি বলি, চেষ্টা করেই দেখো,
নিশ্চই পারবে, সাফল্য আসবেই।
প্রাণ টা নিয়ে আনন্দে বাঁচো,
প্রাণ নেবার মালিক তো ওপর ওলা!

যেওনা দাঁড়াও বন্ধু,এভাবে চলে যেতে নেই।

সুপ্রিয়া চক্রবর্ত্তী@©160620201252