শিরোনাম- একটা আবার রাত.......
কলমে- শান্তনু দাস
০২/০৬/২০২০ ইং
-------------------------------------------------------------------
আবার একটা ঘনঘুমে'র রাত খুঁজি.....
আবার একটা ভালোলাগার অমলিন স্বপ্ন,
একটা পূতি-মুক্ত প্রেক্ষাপট…
শিরোনাম- একটা আবার রাত.......
কলমে- শান্তনু দাস
০২/০৬/২০২০ ইং
-------------------------------------------------------------------
আবার একটা ঘনঘুমে'র রাত খুঁজি.....
আবার একটা ভালোলাগার অমলিন স্বপ্ন,
একটা পূতি-মুক্ত প্রেক্ষাপট, একটা বিশ্বাসী ভুবন।
একটা মেঠো আলপথ ধরে ধীরলয়ে হেঁটে যাবো বলাকার দিগন্ত পানে-
একটু ইচ্ছে করেই চেনা নদীটির বড় বাঁকের ঘুরপথ নেবো-
নীল শামিয়ানার শেষ প্রান্তে পেঁজা-তুলোর নীচে আমার একটু স্পর্শচিহ্ন গচ্ছিত রাখবো ধূলি-ধূসর বালুতটে-
সবুজ মহিরুহ থেকে চেয়ে নেবো এক'দণ্ডের মিঠে বাতাস,
মেখে নেবো একটা অচেনা বুনো ফুলের গন্ধ,
চেখে নেবো একটু অন্য বাঁচার স্বাদ আবার অনেকদিনের পরে।
যেখানে ছুরি বসানো দাম্ভিক সম্পর্কগুলো সব জ্বরে-কাঁপা শরীর নিয়ে শুয়ে থাকবে-
যেখানে অবিশ্বাসের থার্মোমিটারে দিনদিন উষ্ণতার পারদ চড়বে'না,
যেখানে চাটুকেরা নজরবন্দি হবে, স্বার্থান্বেষীরা রাজপথে ন্যুব্জ হয়ে ক্ষমাভিক্ষা করবে-
আর যেখানে উচ্চাভিলাষের মুমূর্ষু রোগীরা জীবন বিতৃষ্ণায় 'প্যাসিভ-ইউথেনেশিয়া' চাইবে।
হোকনা- এ'রাত একটু লম্বা- একটু অলস- একটু ইপ্সিতের,
কারণ, আরেকটা অবসাদের সকালে চটজলদি চোখ খুলতে চাইনা |
-------------------------------------------------------------------
