কবিতা —তোকে আর মনে পড়ে না তেমন!!
শক্তি কুন্ডু ৷
বিশাল বিশাল ঢেউ পেরোতে পেরোতে
জলের জড়তা বুঝে গেছি আজ ,
নদীর পাড়ের ধস দেখতে দেখতে
ভাঙনের ইতিহাস লিখেছি ,
তাই তোকে আজ মনে পড়েনা তেমন !
তুচ্ছ অভিমানে আঁকা বিচ্ছেদ
চোখের নোনা জলে ধুয়ে …
কবিতা —তোকে আর মনে পড়ে না তেমন!!
শক্তি কুন্ডু ৷
বিশাল বিশাল ঢেউ পেরোতে পেরোতে
জলের জড়তা বুঝে গেছি আজ ,
নদীর পাড়ের ধস দেখতে দেখতে
ভাঙনের ইতিহাস লিখেছি ,
তাই তোকে আজ মনে পড়েনা তেমন !
তুচ্ছ অভিমানে আঁকা বিচ্ছেদ
চোখের নোনা জলে ধুয়ে ফেলেছি বহুকাল আগে ,
মরুভূমির বুকে চেরাপুঞ্জীর মেঘ জড়িয়ে রেখেছি ,
বৃষ্টির জলে পুষ্ট সে এখন,
তাই তোকে আর মনে পড়ে না তেমন !
বসন্তে লাল পলাশে ঝরা পাতাদের কান্না দেখি প্রেমের বদলে,
দেখি মহুয়ার নেশা লেগেছে কান্নার জলে ,
আবছা হয়েছে মাদলের বোল ,
আবিরে আবিরে বারুদের ধোঁয়া
প্রেম নিকাশের !
তাই তোকে আর মনে পড়ে না তেমন !
আসলে বিচ্ছেদের সাঁকোটাতো বেশ শক্ত পোক্ত
তাই ,
তোকে আর মনে পরে না তেমন ৷
