Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

কবিতা
কুয়াশার সীমানা পেরিয়ে
আফতাব মল্লিক
১৬/৬/২০
আমি আর স্বপ্ন মাখিনা চোখের পাতায় !
এমনকি ভোরবেলা সোনার রঙে রাঙা প্রকৃতির দিকেও দেখিনা দুচোখ মেলে!
হয়তো মন কেমনের সময়েরা জাপটে ধরে আছে ।
কিন্তু আমিও শিখেছি এখন -
কিভাবে বছরের …


কবিতা
কুয়াশার সীমানা পেরিয়ে
আফতাব মল্লিক
১৬/৬/২০
আমি আর স্বপ্ন মাখিনা চোখের পাতায় !
এমনকি ভোরবেলা সোনার রঙে রাঙা প্রকৃতির দিকেও দেখিনা দুচোখ মেলে!
হয়তো মন কেমনের সময়েরা জাপটে ধরে আছে ।
কিন্তু আমিও শিখেছি এখন -
কিভাবে বছরের পর বছর দু'পাড়ের ভেঙে যাওয়া দেখেও -
পুরোনো ঘাটটা শ্যাওলাকে আগলে রাখে বুকে ।
আগে বর্ষা ধোওয়া যে গাছগুলোকে দেখে কবিতা লিখতাম -
তাদেরকে দেখে কোনোদিন ভাবিনি যে,
তারাও পাতাঝরাকে মেনে নিয়েছে কত সুখে !
এক মনে জেগে থেকে যে তারাগুলো রাত্রি ধোয় -
তারাই দিনের বেলা সরে যায় অন্য কারোর জন্য ।
কোকিলের গানে বসন্ত খুঁজতে রাত জাগার চেয়ে-
শিউলি ভেজা শরতের সকাল গায়ে মেখে ,ঘুম থেকে ওঠা -
এখন আমার বেশি ভালো লাগে।
এখন আমি দুর পানে চাওয়া কোনো আড় চোখে, গদ্য খুঁজি না আর ।
বরং তার কালো খোঁপা কে কোনো আফ্রিকান শিশুর হাসি মুখ ভেবে ,
তাকিয়ে দেখি একমনে।
স্বপ্নের জাল বোনা মনটাকেও বলি দেখতে,
সময়ের সাথে প্রজাপতির পাল্টে যাওয়া রূপ।
কেই বা ভাবে !
পূর্নিমার ঐ রূপবতী চাঁদটাই তো দিয়ে যায় ,
অমাবশ্যার আগাম বার্তা !
আমার ভাগের সুখ নিয়েও হয়তো এখন কেউ সুখী!
এটা ভাবতেই বা ক্ষতি কি !
জীবন মানে তো সব কিছু পাওয়া বা হেরে যাওয়া নয়।
সব কিছু নিয়ে চলতে শেখার নামও তো জীবন !

আফতাব মল্লিক
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত।