Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#দৈনিক_প্রতিযোগিতা
#বিভাগ_গদ্যকবিতা
#শিরোনাম_আকাশ
#কলমে_বীরেন_আচার্য্য
#১৫ই_জুন_২০২০

আকাশ
---------
আমার দাদুর একটা আকাশ ছিল
ইয়া বড় ! চারিদিকের দিগন্তে ছিল বিলীন ;
বাবা, কাকা,পিসি ,আমাদের রমলা দিদি ,
তপু ভাই , কাঁদুনী টেঁপি ,কপি…


#দৈনিক_প্রতিযোগিতা
#বিভাগ_গদ্যকবিতা
#শিরোনাম_আকাশ
#কলমে_বীরেন_আচার্য্য
#১৫ই_জুন_২০২০

আকাশ
---------
আমার দাদুর একটা আকাশ ছিল
ইয়া বড় ! চারিদিকের দিগন্তে ছিল বিলীন ;
বাবা, কাকা,পিসি ,আমাদের রমলা দিদি ,
তপু ভাই , কাঁদুনী টেঁপি ,কপিলা গাই -
কত নক্ষত্রের কত ঝিকিমিকি সে আকাশে …
আজ আর দাদুর সে আকাশটা নেই ।

আমার বাবারও একটা আকাশ আছে ,
সে আকাশে নক্ষত্রেরা করে না ঝিকিমিকি ;
সে আকাশে যে দাদু নেই , কাকা নেই ,
তপু ভাই নেই ,রমলা দিদি নেই,টেঁপি নেই -
সে আকাশে যায় না শোনা কপিলার হাম্বা রব ;
বড় নিঃসঙ্গ,বড় একা- ম্রিয়মান সে আকাশে।

দাদু বলতো বড় হয়ে মস্ত এক মানুষ হবি
মা বলে ডাক্তার , বাবা বলে ইঞ্জিনিয়ার ;
আমি খুঁজি মাথার ওপর একটা নীল আকাশ -
দাদু সূর্য হয়ে কিরণ দিয়ে করবে দূর অন্ধকার ;
ইচ্ছে করে জিজ্ঞেস করি বাবাকে - ও বাবা !
কেন মস্ত অফিসার হলে,হতে পারতে মস্ত মানুষ।

আমি খুঁজি সেই ছোট্ট আমিকে,খুঁজি টেঁপি,
তপু ভাইকে,চিৎকার করি-রমলা দিভাই…...
মাথার ওপর যে আকাশটা দেখি সেথা কেউ নেই ,
আছে কেবল জলভরা সেই দুটি চোখ, আর -
নীরব বাণী - " দাদুভাই ! ইয়া মস্ত মানুষ 'হ -
মাথার ওপর আকাশটা হোক অনেক বড় ।